1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

মাগুরা-১ থেকে আ.লীগের মনোনয়ন পেলেন সাকিব

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৫১ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ  স্পোর্স ডেস্কঃ  বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান এবার রাজনীতিতে নাম লেখালেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মাগুরা-১ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন তিনি। আজ রোববার (২৬ নভেম্বর) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের তার নাম ঘোষণা করেন।

গত বৃহস্পতিবার থেকে টানা তিন দিন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত করে।

সাকিব যে আসন থেকে মনোনয়ন পেয়েছেন সে আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর (মাগুরা ১)।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত ১৮ নভেম্বর তিনটি আসনের জন্য সাকিবের পক্ষে আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনেন তার স্বজনরা। আসনগুলো হলো—ঢাকা-১০, মাগুরা-১ ও ২।

গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর এবং মনোনয়নপত্র বাছাই ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি করা হবে ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসার প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। এ ছাড়া নির্বাচনি প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

Jalal Rashid

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews