মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে মহাসড়কের নয়াডিঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন পিকআপ ভ্যানের চালক মনসুর আলী (২৫) ও চালকের সহকারী হাবিবুর রহমান (২০)। তাঁদের দুজনের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার ভাজার খোলা গ্রামে। নিহত অপরজন পিকআপ ভ্যানের যাত্রী মুরগি ব্যবসায়ী জিল্লুর রহমান (২৭)। তাঁর বাড়ি যশোরের কেশবপুর উপজেলার তেগুরী গ্রামে। গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এ কে এম মামুন বলেন, নিহত ব্যক্তিদের লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা গেলেও এর চালক ও সহকারী পলাতক। এ ঘটনা স্থানীয় থানায় মামলার প্রস্তুতি চলছে।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম
প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল
জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী
মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার
জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী
মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ
যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন
মানিকগঞ্জে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
-
প্রতিনিধির নাম : - আপডেট এর সময় : ০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০১৯
- ৯৬ বার পঠিত হয়েছে
জনপ্রিয় সংবাদ


















