ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

মানিক চন্দ্র দে’র কবিতা

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
  • ১২৫ বার পঠিত হয়েছে

 Newsvob.com.: মানুষ যেনো করোনা আমায়

সাত্ত্বিক মানুষের আর জন্ম হয়না কখনও এ পৃথিবীতে থাকে ঈশ্বরের সাথে,বৈদিক মতে;

কিন্ত এতই কি সহজ সেই স্বাত্ত্বিক প্রাণ!

স্বয়ং সত্যবাদী যুধিষ্ঠিরকেও নাকি

নিতে হয়েছিল নরকের ঘ্রাণ।

সেখানে আমি কোন ছাড়!

তবু ও তো প্রত্যাশা আমার,

এ জগতে আর না ফেরার।

যদিও জানি, স্রষ্টার করুণা ছাড়া বড়ই বেসম্ভব ( অসম্ভব) দুরাশা আমার!

চুরাশি লক্ষ প্রজাতির বাস,

এ ধরায় একটির রূপ নিয়ে আবার আসতে হবেতো হায়!

কী আর করা! যদি আসতেই হয়

বট বা হিজলের ছায়া হয়ে আসি যেন এ বাংলায়।

হে ঈশ্বর আমার! এ মিনতি রেখো, এ দ্বীনের।

মানুষ হতে চাইনা আর।

প্রত্যাশা আর লোভের জীবানুরা যেখানে জন্ম নেয় বারবার।

আকাশ থেকে আকাশে

বাতাস থেকে বাতাসে

শূন্য থেকে মহাশূন্যে

প্রত্যাশারা প্রলম্বিত হয়ে হয়ে

কতদূর চলে যায় তা মানুষ নিজেও জানেনা।

‘আমাকে বসতে দাও ‘

‘অন্ন দাও, বস্র দাও’

‘শুতে দাও ‘

‘অর্থ দাও ‘

‘ক্ষমতা দাও ‘

‘প্রেম দাও’

‘ভালোবাসা দাও ‘

দাওয়ের আগুনেরা জ্বলে দাউ দাউ করে।

একটি দাওয়ের সমাপ্তিতে আরো নতুন নতুন দাওয়ের জীবাণুরা প্রতিস্হাপিত হয় কিছু কিছু মানুষের দেহে।

কিন্তু যে দেবে সে ও তো মানুষ, স্রষ্টা নয়তো কখনও!

তাই সে ক্লান্ত হয়, তার ক্ষমতার একদিন পরিসমাপ্তি ঘটে, তাই পারেনা মেটাতে ঐ সব স্বার্থপর মানুষের লেলিহান স্বাদ।

ঠিক তখনই তার উপর ঝরে পড়ে তাদের অভিসম্পাত।

অহংকারী, আত্মকেন্দ্রিক, পরের দুঃখে বিমুখ, হৃদয়হীন;

আরো কত কত সম্বোধনে ভূষিত হতে হয় জীবনে।

মানুষতো! সেও চায় তার ভালবাসারা বা উপকারেরা স্বীকৃতি পাক।

সে চাওয়াটা যদি অপরাধ হয়, হে প্রভু! ক্ষমা করো মোরে।

মানুষ হতে চাইনা আর।

আমায় হিজল বা বটের ছায়াময় বৃক্ষ করে দিও

তোমার চুরাশি লক্ষ প্রজাতির ভেতর।

যদি কিছু উপকার করে থাকি এ জীবনে

দাও তার প্রতিদান, হে প্রভু!

এ চাওয়াটা কি অপরাধ আমার?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

মানিক চন্দ্র দে’র কবিতা

আপডেট এর সময় : ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০