1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

মার্কিন ঘাঁটিতে দফায় দফায় হামলা, চিন্তিত আমেরিকা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০
  • ৯৭ বার পঠিত হয়েছে

Newsvob.com আন্তর্জাতিক ডেস্ক  ভয়ঙ্কর হচ্ছে পরিস্থিতি। চরমে উঠল আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘাত। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে, যেকোনও মুহূর্তে বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। কেননা, এরই মধ্যে ইরাকে আমেরিকার স্থাপনার ওপর একের পর এক প্রত্যাঘাত করছে ইরান এয়ারফোর্স।

জানা গেছে, মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ফের হামলা চালিয়েছে ইরান। ইরাকের মসুলে আল-কিন্দি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের বিমান বাহিনী। এই ঘাঁটিতে বহু মার্কিন সেনা ছিলেন। এমনকি রাখা রয়েছে বহু যুদ্ধাস্ত্রও। আর সে কারণে এই ঘাঁটিকেই টার্গেট করেছে ইরান এয়ারফোর্স। গত কয়েক ঘণ্টায় মোট তিনবার অতর্কিতে মার্কিন বাহিনীর ওপর হামলা চালিয়েছে ইরান। খবর জেরুজালেম পোস্ট, জিউশ প্রেস, মিলিটারি টাইমস ও আল-আরাবিয়ার।

জানা গেছে, ইরাকে অন্যতম এই শক্তিশালী মার্কিন ঘাঁটি মসুলে। আর সেটি হামলার পর দাউ দাউ করে জ্বলছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আশঙ্কা করা হচ্ছে এই হামলায় বহু মার্কিন সেনার মৃত্যু ঘটতে পারে। ক্ষয়ক্ষতির খবরও এখনও তেমনটা জানা যাচ্ছে না। এর ঠিক কয়েক ঘণ্টা আগেই পরপর মার্কিন বাহিনীর ওপর দুটি হামলা চালায় ইরান এয়ারফোর্স।

শনিবার ইরাকের গ্রিন জোনে মিসাইল হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। পরপর দুটি মিসাইল এসে পড়ে মার্কিন দূতাবাসের কাছেই। সঙ্গে সঙ্গে বেজে ওঠে সাইরেন। সতর্ক করা হয় মার্কিন কূটনীতিক ও সেনাদের।

উল্লেখ্য, জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের পর পাল্টা আক্রমণের আশঙ্কা করে ইরাকে বিপুল সংখ্যক সৈন্য মোতায়েন করেছে আমেরিকা।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews