নদীতে বিষাক্ত রাসায়নিক বর্জ্য ফেলায় মালয়েশিয়ায় শতাধিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে বলে বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া অসুস্থ হয়ে পড়েছে শিশুসহ পাঁচ শতাধিক ব্যক্তি। শিক্ষামন্ত্রী মাসজলি মালিক প্রাথমিকভাবে ৪৩টি স্কুল বন্ধ ঘোষণার নির্দেশ দিয়েছিলেন। পরে এই সংখ্যা দ্বিগুন করা হয়। এক বিবৃতিতে তিনি বলেছেন,‘শিক্ষা মন্ত্রণালয় পাসির গুদাং এলাকায় দ্রুত ১১১টি স্কুলের সব কয়টি বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।’ বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ধারণা করা হচ্ছে একটি লরি গত সপ্তাহে জহর প্রদেশের দক্ষিণে বর্জ্যগুলো ফেলেছিল। এরপরই বিস্তৃত এলাকায় বিষাক্ত ধোঁয়া ছেয়ে যায়। যাদের নিশ্বাসের সঙ্গে এই ধোঁয়া দেহে প্রবেশ করেছে তাদের বমি বমি ভাব কিংবা বমি হয়েছে। মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, পাঁচ শতাধিক মানুষ চিকিৎসা নিয়েছে, যাদের অধিকাংশই শিশু। এদের মধ্যে ১৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম
প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল
জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী
মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার
জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী
মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ
যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন
মালয়েশিয়ায় বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ ৫ শতাধিক, ১১১ স্কুল বন্ধ
-
প্রতিনিধির নাম : - আপডেট এর সময় : ০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০১৯
- ১০০ বার পঠিত হয়েছে
জনপ্রিয় সংবাদ


















