ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন Logo কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসায় সুশীল সমাজ ও সাধারণ মানুষ Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ

মাস্ক ব্যতীত কেউ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ করতে পারবে না: ডিএমপি কমিশনার

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
  • ৪০৭ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্ক:  মহামারী করোনা পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রীয় শহীদ মিনারে মাস্ক ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না  বলেছেন, ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার)।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ০৩.৩০ টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের একথা জানান তিনি।   ডিএমপি কমিশনার বলেন, আমরা একটি বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করতে যাচ্ছি। যথাযথ সাস্থ্যবিধি মেনে শহীদ মিনারে প্রবেশ করতে হবে। প্রাতিষ্ঠানিক ও সংগঠণ পর্যায়ে ০৫ জন প্রতিনিধি হিসেবে এবং ব্যক্তি পর্যায়ে একসঙ্গে ০২ জন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে প্রবেশ করতে পারবেন।

তিনি বলেন, অন্যান্য বারের ন্যায় এবারও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শহীদ মিনারকে ঘিরে থাকবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শহীদ মিনার কেন্দ্রিক প্রত্যেক জায়গা সিসি ক্যামেরার আওতায় থাকবে। শহীদ মিনার চত্বরে আর্চওয়ে ও তল্লাশী ছাড়া কোন ব্যক্তিকে প্রবেশ করতে দেওয়া হবে না। নিরাপত্তায় ২৪ ঘন্টায় আমাদের ফোর্স মোতায়েন থাকবে। পাশাপাশি যেকোন পরিস্থিতি মোকাবেলায় সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে। সমস্ত এলাকা সুইপিং করা হবে। নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাদা পোশাকে ডিবি, স্পেশাল ব্রাঞ্চ ও র‌্যাবের সদস্যরা মোতায়েন থাকবে। জনসাধারণ যাতে শহীদ মিনারে প্রবেশ ও বাহির হতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

২১ শে ফেব্রুয়ারিকে ঘিরে কোন নিরাপত্তা হুমকি আছে কিনা এমন প্রশ্নের উত্তরে কমিশনার বলেন, একুশে ফেব্রুয়ারি ঘিরে কোন নিরাপত্তার হুমকি নেই, আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন

মাস্ক ব্যতীত কেউ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ করতে পারবে না: ডিএমপি কমিশনার

আপডেট এর সময় : ০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১