Nnwsvob.com. বিনোদন ডেস্ক: জনপ্রিয় ফল আম। আর সেই আমটি যদি হয় রাজশাহীর, তাহলে তো কথাই নেই। নিজের হাতে লাগানো আমগাছ বড় হয়েছে, ধরেছে আমও। সেই আম কাছের বন্ধুদের উপহার দিচ্ছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।
গতকাল (১২ জুন) রাতে নিজের লাগানো গাছের আম নিয়ে মাহি ছুটে যান অভিনেতা ডি এ তায়েবের বাসায়। মাহির কাছ থেকে উপহার পেয়ে ভীষণ খুশি এই অভিনেতা।
নিজের ফেসবুকে ডি এ তায়েব লেখেন, ‘বন্ধুরা আমাদের দেশের এক নম্বর চিত্রনায়িকা মাহিয়া মাহি ছোটবেলায় নিজ হাতে তার দেশের বাড়ি রাজশাহীতে আমগাছ লাগান। এখন মাহির বয়স একটু বেড়েছে, তার আমগাছও বড় হয়েছে। সেই গাছের আম তার ভালোবাসার মানুষ শ্রদ্ধেয় ডিআইজি হাবিব স্যার এবং আমার জন্য গাড়ির মধ্যে তুলে গাড়ি ড্রাইভ করে বেইলি রোড আসে। সাথে ছিল তার বন্ধু মৌ।