ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

মূল্যবোধগুলো যেন হারিয়ে না যায়: তথ্যমন্ত্রী

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯
  • ৯৩ বার পঠিত হয়েছে

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সামাজিক-পারিবারিক মূল্যবোধের মানদণ্ডে বাংলাদেশ উন্নত বিশ্বের অনেক রাষ্ট্রের তুলনায় অনেক বেশি উন্নত, অনেক বেশি এগিয়ে আছে। বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী রাষ্ট্র। ভৌত ও অবকাঠামোগতভাবে দিন দিন আমাদের দেশ উন্নত হচ্ছে কিন্তু এ উন্নয়নের পাশাপাশি যেন আমরা আমাদের সামাজিক ও পারিবারিক মূল্যবোধগুলো যেন হারিয়ে না ফেলি, এগুলোকে সংরক্ষণ করি সে ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। রাজধানীর মহানগর নাট্যমঞ্চে  শনিবার সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা ইউনিটের কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমরা অনেক ক্ষেত্রে পশ্চিমা বিশ্বকে অন্ধ অনুকরণ করি, কিন্তু সামাজিক ও পারিবারিক মূল্যবোধের প্রশ্নে তাদের অনুকরণ করার প্রয়োজন নাই।’

ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের সম-অধিকার নিশ্চিত অপরিহার্য শর্ত, এমন মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, প্রত্যেক পাড়া-মহল্লায় সবাইকে তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। বাংলাদেশ মানবাধিকার কমিশনের কাজের প্রশংসা করে তিনি বলেন, ‘আপনারা অনেক দিন ধরেই দেশের জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছেন, কোথাও মানবাধিকার লঙ্ঘিত হলে তার প্রতিবাদ করছেন,সোচ্চার ভূমিকা পালন করছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। আমরা চাই আপনারা সরকারের কোনো কাজ পছন্দ না হলে তার সমালোচনা করবেন, সরকারকে পরামর্শ দেবেন। তবে লক্ষ রাখতে হবে সমালোচনা যেন অবশ্যই গঠনমূলক হয়।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

মূল্যবোধগুলো যেন হারিয়ে না যায়: তথ্যমন্ত্রী

আপডেট এর সময় : ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯