ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

মৃত্যুর আগে এরশাদের শেষ ইচ্ছা নিজ নামে ট্রাস্ট খোলা

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯
  • ১৩৩ বার পঠিত হয়েছে

মৃত্যুর আগে জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ নিজ নামে একটি ট্রাস্ট খোলার ইচ্ছা প্রকাশ করেছেন স্বজনদের কাছে। তাঁর রেখে যাওয়া সহায়-সম্পত্তি এ ট্রাস্টের অধীনে পরিচালিত হবে এবং ঐ ট্রাস্ট থেকে যা আয় হবে তা অসহায় এবং দরিদ্রদের কল্যাণে ব্যয় করা হবে।

এদিকে, গুরুতর অসুস্থ সাবেক এই রাষ্ট্রপতি তাঁর স্থাবর অস্থাবর সম্পত্তি, এবং দেশে- বিদেশে থাকা তার বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ পরিবার ও স্বজনদের মধ্যে বণ্টন করে দিয়েছেন বলে পারিবারিক সূত্র দাবী করছে।

জানা গেছে, এরশাদের পালক পুত্র রাহগির আল মাহি এরশাদ, বিদিশার পুত্র এরিখ এরশাদ, পালক পুত্র আলম এবং পালিত কন্যা আজরা জেবিন, পুরাতন ঢাকার রিপা কর্মকার, নারায়ণগঞ্জের অনন্যা হুসেইন মৌসুমী কিছু সম্পত্তির ভাগ পেয়েছেন। কাকরাইলের দলীয় কার্যালয়টি তিনি দলের নামে দলিল করে দিয়েছেন। এছাড়া রংপুরে যে দলীয় কার্যালয় রয়েছে সেটিও জাতীয় পার্টির নামে করে দেয়ার প্রক্রিয়া চলছে।

একাধিক সূত্র জানিয়েছে, ঠাকুরগাঁওয়ে এরশাদের রয়েছে বিশাল খামারবাড়ি। সে বাড়িটি তিনি পুত্র এরিখ এরশাদের নামে দিয়েছেন। এছাড়া প্রেসিডেন্ট পার্কে তার নামে থাকা ফ্ল্যাটগুলোও তিনি পরিবারের সদস্যদের নামে দিয়েছেন। রংপুরে তার যে বিশাল সম্পত্তি রয়েছে সেগুলোও ভাই-বোনদের মধ্যে বণ্টন করে দিয়েছেন। এছাড়া সৌদি আরব এবং যুক্তরাজ্যে তাঁর যে ব্যবসা রয়েছে সেগুলোরও সমবণ্টন করেছেন দুই পুত্র ও পালিত কন্যাদের নামে।

এরশাদের পারিবারিক সূত্র জানায়, এরশাদের নিজস্ব সম্পত্তির পরিমাণ বেশি হওয়ায় তিনি তার নামে একটি ট্রাস্ট করে তা সঠিকভাবে পরিচালনার ইচ্ছা জানিয়েছেন। এরশাদের সহোদর হুসেইন মুর্শেদ জানান, ভাই খুব অসুস্থ যে কারণে তার কিছু সিদ্ধান্তের কথা পরিবারের সদস্যদের জানিয়েছেন। তবে তিনি জানান, ভাইয়ের সম্পত্তি বণ্টনের বিষয়টি বহু আগেই সমাধা হয়েছে। যার যতটুকু প্রাপ্য তার সবটুকুই তিনি সবাইকে বুঝিয়ে দিয়েছেন।

হুসেইন মুর্শেদ জানান, তাঁর ভাই রাষ্ট্রপতি থাকাবস্থায় বহু অসহায় ও দরিদ্র মানুষকে সহায়তা করেছেন যা এখনো অব্যাহত আছে। যা পরবর্তী সময়ে ট্রাস্টের মাধ্যমে সহায়তা দেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

মৃত্যুর আগে এরশাদের শেষ ইচ্ছা নিজ নামে ট্রাস্ট খোলা

আপডেট এর সময় : ০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯