ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

মেসিকে সারাজীবন চায় বার্সা!

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০১:৪০ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯
  • ১০৫ বার পঠিত হয়েছে

লিওনেল মেসি আর বার্সেলোনা একই সুতোয় গাঁথা। জাতীয় দলে নিষ্প্রভ থাকলেও বার্সাতে সবসময় দুর্দান্ত মেসি। চলতি মৌসুমে অবিশ্বাস্য ফর্মে আছেন।

এরইমধ্যে বার্সার হয়ে মাত্র ৩৯ ম্যাচে করেছেন ৪২ গোল। দলের প্রাণভোমরাকে এত সহজে হাতছাড়া করতে চাইবে না কাতালানরা। তাই মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি নবায়ন করতে চলেছে ক্লাব। আর বড় খবর হলো ক্লাব বার্সা মেসিকে আজীবনের জন্যই রেখে দিতে চায়।

আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে আজীবনের জন্যই ধরে রাখার পরিকল্পনা করছেন ক্লাবটির সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ। তার চুক্তির মেয়াদ এখনও দু’বছর বাকি। তবুও মেসিকে আরো সুরক্ষিত রাখতে এই চুক্তি নবায়ন করতে চলেছে বার্সেলোনা।

চুক্তিতে স্পষ্ট লেখা থাকবে, বার্সেলোনার হয়ে যতদিন ইচ্ছা খেলতে পারবেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী মেসি।

এর আগে একই সুযোগ দেওয়া হয়েছিল ক্লাবের কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তাকেও। তিনি অবশ্য এরইমধ্যে বার্সা ছেড়ে জাপানি লিগে পাড়ি জমিয়েছেন।

সম্প্রতি ইএসপিএন’কে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সা প্রেসিডেন্ট বলেন, ‘তার (মেসির) ফুটবল জীবন উপভোগ করার জন্য আমাদের হাতে অনেক সময় আছে।’

‘মেসি ক্লাবের সীমানা পেরিয়ে গেছে। সবাই তাকে পছন্দ করে এবং অন্য স্টেডিয়ামেও হাততালি পায় সে।’

‘মেসি এক ক্লাবের মানুষ। মাঠে সে যা করে তার চেয়েও এটা বেশি- বার্সার সঙ্গে তার সম্পর্ক আজীবনের। আমি এক্ষেত্রে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে’র উদাহরণ দিতে পারি যিনি সারাজীবন সান্তোসের হয়ে খেলেছেন।’

‘আমরা মেসিকে সারাজীবনের জন্য চাই, সেটা মাঠের খেলার মাধ্যমেই হোক কিংবা ক্লাবের সঙ্গে যুক্ত থেকেই হোক (অবসরের পর)।’

মেসির সঙ্গে নতুন চুক্তিই এখন বার্সেলোনার কার্যতালিকায় প্রথম সারিতে স্থান পেয়েছে। পুরনো চুক্তি শেষ হওয়ার আগেই কাজটা সেরে রাখতে চায় কর্তৃপক্ষ।

এখন পর্যন্ত বার্সেলোনার সিনিয়র দলের হয়ে ৬৭৬ ম্যাচ খেলে ৫৯৪টি গোল করেছেন মেসি। এছাড়া ২৩৮ গোলে অ্যাসিস্টও করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

মেসিকে সারাজীবন চায় বার্সা!

আপডেট এর সময় : ০১:৪০ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯