1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

মেহেরপুরে সুরক্ষা সরঞ্জাম না থাকায় লাপাত্তা চিকিৎসক

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ১১১ বার পঠিত হয়েছে

   Newsvob.com.:  ডেস্ক  : মেহেরপুরের হাসপাতালগুলোতে করোনা ঠেকাতে নেই পর্যাপ্ত ব্যবস্থা। তাই কাউকে কিছু না বলে লাপাত্তা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার। পরে মোবাইল ফোনে তিনি জানান, প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম না থাকায় হাসপাতাল ত্যাগ করেছেন তিনি। তবে সিভিল সার্জনের দাবি, সুরক্ষা সরঞ্জামের কোন অভাব নেই।

করোনার আতঙ্ক যখন দেশজুড়ে, তখন মেহেরপুরের সব হাসপাতালে সীমিত করা হয়েছে চিকিৎসা সেবা। চিকিৎসা না নিয়ে অনেককেই ফিরে যেতে হচ্ছে বাড়িতে।

করোনার এমন সংকট সময়ে কাওকে কিছু না বলে লাপাত্তা গাংনী উপজেলা কমপ্লেক্সের চিকিৎসক ডা. আমিরুজ্জামান মুহাম্মদ সামসুল আরেফীন। পরে মোবাইলে তার সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ করেন, প্রয়োজনীয় সুরক্ষার সরঞ্জাম না থাকায় তিনি হাসপাতাল ত্যাগ করেছেন। তার সুরে কণ্ঠ মেলালেন অন্য চিকিৎসকরাও।

তবে সিভিল সার্জনের দাবি, করোনা মোকাবেলায় সব হাসপাতালে রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আর নিয়ম অমান্য করে হাসপাতাল ছেড়ে যাওয়ায় ডা. আমিরুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে নোটিশ দিয়ে বন্ধ করে দিয়েছে জেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার। ফলে দুর্ভোগের শেষ নেই সাধারণ রোগীদের।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews