1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়? খামেনির হত্যার পর ইরানের প্রতিশোধমূলক হামলা, মার্কিন ঘাঁটি ও ইসরাইলে ক্ষয়ক্ষতি মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় ঘাতক সিয়ামকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া তারেক রহমানের বক্তব্য বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব

মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তনের সফটওয়্যার, দুইটি ল্যাপটপ, নগদ অর্থ ও সরঞ্জামাদিসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ   জে রশিদ খান  :  রাজধানীর পল্টন এলাকা হতে মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তনের সফটওয়্যার, দুইটি ল্যাপটপ, সরঞ্জামাদি ও নগদ অর্থসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ আসাদুজ্জামান (৩৮)।

শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ৭:১০ ঘটিকায় রাজধানীর পল্টন থানাধীন গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি সাইবার সূত্রে জানা যায়, শনিবার রাতে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় ব্যক্তি পল্টন থানাধীন গুলিস্তান শপিং কমপ্লেক্স আন্ডার গ্রাউন্ড পাতাল মার্কেটের গেইট সংলগ্ন একটি দোকান থেকে চোরাই মোবাইল ফোন সংগ্রহ করে মোবাইল কোম্পানির নির্দিষ্ট IMEI নম্বর পরিবর্তন করে বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মোঃ আসাদুজ্জামানকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে IMEI নম্বর পরিবর্তনের সফটওয়্যার, দুইটি ল্যাপটপ, সরঞ্জামাদি, ১৬টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৫৯০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোরাই মোবাইল ফোন ও সরঞ্জামাদির আনুমানিক বাজার মূল্য চার লক্ষ টাকা। এই সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসাদুজ্জামান ও তার পলাতক সহযোগী রাজন শেখ IMEI নম্বর পরিবর্তন চক্রের মূল হোতা। তাদের দলে ১০-১২ জন সদস্য রয়েছে যারা রাস্তায় চুরি, ছিনতাই ও লুণ্ঠনের মাধ্যমে সাধারণ মানুষের মোবাইল ফোন সংগ্রহ করে আসাদুজ্জামান ও রাজন শেখের কাছে হস্তান্তর করতো। পরবর্তীতে তারা IMEI পরিবর্তন করে ঢাকা মহানগরী ও আশপাশের এলাকায় গোপনে বিক্রি করতো।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews