ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

ময়লার ঝুড়িতে পৌনে ৮ কোটি টাকার স্বর্ণ

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯
  • ১৩৪ বার পঠিত হয়েছে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টয়লেটের ভেতরে ময়লার ঝুড়ি থেকে ৪৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। যার ওজন ১৫ কেজি ৭৩৮ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশের টয়লেটের ময়লার ঝুড়ি থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুল্ক কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে, বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে পুরুষ টয়লেটের আবর্জনা ফেলার ঝুড়ির ভেতরে সাদা স্কচ টেপ মোড়ানো ৪৮টি সোনার বার রয়েছে। শুল্ক গোয়েন্দা দল পরিত্যক্ত অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করে।

পরে কাস্টমস হাউজের ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে স্কচটেপ খুলে সোনার বারগুলো বের করা হয়। সোনার বারগুলোর ওজন ১৫.৭৩৮ কেজি এবং এর মূল্য আনুমানিক সাত কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা। এ ব্যাপারে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

ময়লার ঝুড়িতে পৌনে ৮ কোটি টাকার স্বর্ণ

আপডেট এর সময় : ০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯