ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের ৩ হাজার ৫৯৩ কোটি টাকার ঋণ Logo মোদি সরকারের মাথাব্যথা ‘ককরোচ জনতা পার্টি’, কংগ্রেসের বাইরেও বাড়ছে চাপ Logo ১৫ বছর পর আবারও একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ বিশেষ চমক Logo একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন Logo কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন Logo কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসায় সুশীল সমাজ ও সাধারণ মানুষ Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০ বার পঠিত হয়েছে

   নিউস ভয়েস অফ বাংলাদেশ  :  ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৬: রাজধানীর যাত্রাবাড়ী এলাকার শনির আখড়া থেকে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেফতারকৃতরা হলেন— মো. রনি (২৯), মো. হৃদয় গাজী (২৬), রহিম হাসান ওরফে ইয়াহিয়া (২৫) এবং মোহাম্মদ ফয়সাল (২৬)।

সিটিটিসি সূত্রে জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি আভিযানিক দল যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চুরি এবং অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের নেটওয়ার্ক ও সহযোগীদের বিষয়ে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।

সিটিটিসি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের ৩ হাজার ৫৯৩ কোটি টাকার ঋণ

যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

আপডেট এর সময় : ০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬