1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
যে কারণে বিসিবি সভাপতির চেয়ার হারালেন বুলবুল ৪৮৩.৪৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন ইরানে যুদ্ধের প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু ইরানে কোথায় লুকিয়ে ছিলেন, কীভাবে উদ্ধার হলো? সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ MTFE প্রতারণা: বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকার অধিক সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার করলো সিআইডি মহান স্বাধীনতার ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “জাতীয় প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত পানিতে ডুবে মারা গেলেন অভিনেতা রাহুল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে “বায়রা সিন্ডিকেট বিরোধী ঐক্য ফ্রন্ট”-এর উদ্যোগে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধ ও সংশ্লিষ্টদের বিচারের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন

যারা প্রতিবন্ধি রয়েছে তাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই: ডিএমপি কমিশনার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৩ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ অনলাইন ডেস্কঃ  ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) বলেছেন, ২০৪১ সালে আমরা উন্নত দেশের নাগরিক হব। আমাদের দেশ উন্নত বাংলাদেশ হবে। বাংলাদেশ উন্নত হওয়ার অনেকগুলো অনুষঙ্গ রয়েছে। তার মধ্যে একটি হলো আমরা কাউকে পিছিয়ে রেখে যাবো না। সবাইকে আমরা সাথে নিয়ে যাব। আমাদের সমাজে যারা প্রতিবন্ধী রয়েছে তাদের সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আরটিভি কার্যালয়ে ২১তম আন্তর্জাতিক ও  ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আরটিভি অদম্য সম্মাননা ২০২৩ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, একজন ব্যক্তি হিসেবে, একজন মানুষ হিসেবে আমাদের প্রতিবেশী যারা প্রতিবন্ধি রয়েছে তাদেরকে নিয়ে আমাদের ভাবা উচিত। অনেকে জন্মগতভাবে কিংবা দুর্ঘটনাজনিত কারণে প্রতিবন্ধি। আমাদের একটু সদিচ্ছা ও কাজে যদি তাদের উন্নয়ন হয় সেটি আমাদের করা উচিত।

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে প্রতিবন্ধিদের নিয়ে কাজ করছেন। তার কন্যা সালমা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধিদের নিয়ে কাজ করার পর বাংলাদেশে একটি বিপ্লব সূচিত হয়েছে। এরপর বিভিন্ন জায়গায় অর্গানাইজেশন হয়েছে, স্কুল হয়েছে। বিভিন্ন ব্যক্তি প্রতিবন্ধিদের উন্নয়নে এগিয়ে আসছে।

Jalal

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews