ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

যারা সাম্প্রদায়িকতা ও স্বাধীনতা বিরোধী রাজনীতি করে তাদের বিনাশ হোক -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯
  • ১৩১ বার পঠিত হয়েছে

এফ এম আনসারী : যেসব ব্যক্তি সাম্প্রদায়িক ও স্বাধীনতা বিরোধী রাজনীতি করে তাদের বিনাশ হোক বলে আশাবাদ ব্যক্ত করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব শ. ম. রেজাউল করিম, এমপি। তিনি বলেন, আমরা বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে চাই। ক্ষমতায় থাকবে মুক্তিযুদ্ধের দল, ক্ষমতার বাইরে বিরোধী দলেও থাকবে মুক্তিযুদ্ধের চেতনার দল। আমাদের পরিষ্কার কথা, জীবনকে উৎসর্গ করতে হবে মানুষের কল্যাণে, মানুষের সেবায়, সেটাই হবে রাজনীতি’।

আজ শুক্রবার ০৫ এপ্রিল সুপ্রীম কোর্ট বার অডিটোরিয়ামে বাংলাদেশ কংগ্রেস এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‌‘আদর্শ রাষ্ট্র ও সমাজ গঠনে রাজনৈতিক দলসমূহের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমি রাজনৈতিক নেতা হয়েছি, মন্ত্রী হয়েছি। আমার যদি টার্গেট থাকে বিত্ত-বৈভব, বিশাল প্রাচুর্যের মালিক হওয়া তাহলে সেটা রাজনীতি নয়। এ রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।

মন্ত্রী আরো বলেন, ‘আমার কাছে বাংলাদেশ হচ্ছে ৩০লক্ষ শহীদের রক্তের বাংলাদেশ, অসম্প্রাদায়িক রাজনীতির বাংলাদেশ। চোখের দৃষ্টি বন্ধ করে মনের দৃষ্টিতে একবার তাকিয়ে দেখুন, যে পরিবারের একমাত্র সন্তান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলো, সে পরিবারের বিপন্ন অবস্থার কথা। মানুষের উন্নয়নের রাজনীতিতে আমরা একটা জায়গায় দাঁড়ানোর প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সামাজিক সূচকে, অর্থনৈতিক সূচকে বাংলাদেশ আজ অনেক দূর এগিয়ে গেছে’।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘রাষ্ট্র নায়ক হিসেবে দক্ষিণ এশিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমকক্ষ দ্বিতীয় ব্যক্তি নেই। তাঁর মিয়ানমারের ১৬ লক্ষ মানুষ যখন অসহায় হয়ে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি তখন বিশ্বের অনেক বড় বড় রাষ্ট্র লম্বা বাণী দিয়ে তাদের দায়িত্ব শেষ করেছেন। শেখ হাসিনা বাংলাদেশের বর্ডার খুলে দিয়ে তাদের আশ্রয় দিয়েছেন। মানবতার জননী হিসেবে বিশ্বে স্বীকৃতি পেয়েছেন। এটা অনন্য, অসাধারণ। এ জন্য সারা দুনিয়ায় সকল জনপদের মানুষ শেখ হাসিনা-কে মাদার অব হিউম্যানিটি বলেন।

মন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশ কংগ্রেসসহ যারা ভালো রাজনীতিতে বিশ্বাস করেন, গুণগত সৃজনশীলতার রাজনীতিতে বিশ্বাস করেন, তাদের সকলকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এ দেশটা আমাদের সকলের। মনে রাখতে হবে দীর্ঘদিন আমরা বেঁচে থাকবো না। এই ছোট্ট জীবনে আসুন আমরা মানুষের কল্যাণে যতটা পারি কাজ করি। অনাহুতভাবে অপরের সমালোচনা করা, অপরের ক্ষতি করা অথবা শুধু নিজের বিত্ত-বৈভব সৃষ্টি করা, এই জায়গা থেকে ফিরে আসি’।

মন্ত্রী বলেন, ‘রক্ত মাংসের দেহ নশ্বর, কীর্তি অবিনশ্বর। আমি যদি ভালো কাজ করি তাহলে সেই কাজের মাঝে আমি বেঁচে থাকতে পারবো। নিজেকে নিয়ে নয়, দেশবাসীকে নিয়ে, প্রতিবেশীকে নিয়ে, আপনজনকে নিয়ে, সকলকে নিয়ে ভালো থাকতে পারব।

বাংলাদেশ কংগ্রেস এর চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন এর সভাপতিত্বে এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন এবং বিশিষ্ট রাষ্ট্র চিন্তাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

যারা সাম্প্রদায়িকতা ও স্বাধীনতা বিরোধী রাজনীতি করে তাদের বিনাশ হোক -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

আপডেট এর সময় : ০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯