ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বরিস জনসন

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯
  • ১১০ বার পঠিত হয়েছে

NEWSVOb,আন্তর্জাতিক ডেস্ক |:   যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সদস্যদের ভোটে দলটির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন বরিস জনসন এবং তিনি হবেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী।

তিনি ৯২ হাজার ১৫৩টি এবং তার প্রতিদ্বন্দ্বী জেরেমি হান্ট ৪৬ হাজার ৬৫৬টি ভোট পেয়েছেন বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম বিবিসি।

লন্ডনের সাবেক মেয়র জনসন বুধবার থেরেসা মে’র কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন। তিনি তার বিজয়ী বক্তৃতায় ‘ব্রেক্সিট কার্যকর করার’ প্রতিজ্ঞা করেছেন।

লন্ডনের কুইন এলিজাবেথ টু সেন্টারে দেয়া এই বক্তৃতায় তিনি বলেন, আমরা ৩১ অক্টোবরের মধ্যেই বেক্সিট কার্যকরের মাধ্যমে দেশকে শক্তিশালী করতে যাচ্ছি।কনজারভেটিভ পার্টির সদ্য নির্বাচিত প্রধান বলেন, ব্রেক্সিট কার্যকরের মাধ্যমে আমরা সব ধরনের সুযোগ-সুবিধা এবং একটি নতুন উদ্দীপনা পেতে যাচ্ছি।তিনি বলেন, আমরা আরেকবার আত্মবিশ্বাসী হতে যাচ্ছি, ঠিক যেভাবে ঘুমন্ত দৈত্য মাথা উঁচু করে। আমরা আমাদের সন্দেহ ও নেতিবাচকতা দূর করতে যাচ্ছি।জনসন তার পূর্বসূরীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার মন্ত্রিসভায় কাজ করতে পারা আমার জন্য বিশেষ কিছু। তিনি ব্রেক্সিট ইস্যুতে পদত্যাগের আগে মে’র পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।এদিকে বিদায়ী প্রধানমন্ত্রী উত্তরসূরীকে অভিনন্দন জানিয়ে তার কাছে প্রতিজ্ঞা করেন, তিনি নেপথ্যে থেকে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রীকে পূর্ণ সমর্থন দেবেন।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রীকে টুইটারে অভিনন্দন জানিয়েছেন। ট্রাম্প তার টুইট বার্তায় লিখেছেন, হি উইল বি গ্রেট।কে/

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বরিস জনসন

আপডেট এর সময় : ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯