ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা শনাক্ত, যাতায়াত বন্ধ করলো ইউরোপ

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
  • ৩৯৮ বার পঠিত হয়েছে

Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে করোনার একটি নতুন ধরন খুঁজে পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞদের বক্তব্য, সাধারণ করোনার চেয়ে অনেক দ্রুত ছড়াচ্ছে নতুন এই করোনার স্ট্রেইনটি। যে কারণে যুক্তরাজ্যের মানুষকে নতুন করে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও বৈঠক করেছে।

নতুন করোনা ভাইরাসের কথা শোনার পরেই ইউরোপের বিভিন্ন দেশ যুক্তরাজ্যের সঙ্গে যাতায়াত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার জার্মানির স্বাস্থ্যমন্ত্রী প্রথমে টুইট করে বিমান বন্ধের ঘোষণা করেন। পরে সরকারের মুখপাত্রও সে কথা জানান। বলা হয়েছে, রোববার সকাল ছয়টা থেকে এই নিয়ম কার্যকরী করা হয়েছে। আপাতত ১ জানুয়ারি পর্যন্ত এই নিয়ম প্রযোজ্য হবে। তারপর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে তৈরি ড্রেসডেন শহরের ফ্রাউয়েনকির্শে গির্জাটি এই অঞ্চলে সৌহার্দ্যের প্রতীক৷ সাধারণত, এই গির্জায় ক্রিসমাসের সময় ভিড় জমান কয়েক হাজার মানুষ৷ এ বছর তা হবে না৷ বদলে, গির্জার অনুষ্ঠান ইন্টারনেটের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে সবার জন্য৷

শুধু যুক্তরাজ্য নয়, দক্ষিণ আফ্রিকার সঙ্গেও যোগাযোগ বন্ধ করেছে জার্মানি। বলা হয়েছে, খুব প্রয়োজন না হলে কেউ যেন দক্ষিণ আফ্রিকা না যান। কারণ সেখানেও করোনার সংক্রমণ নতুন করে দ্রুত ছড়াতে শুরু করেছে। সম্প্রতি যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকা থেকে যাঁরা জার্মানিতে এসেছেন ফেডারেল পুলিশ তাঁদের উপর কড়া নজর রাখছে। তাঁদের চলাফেরায় নিয়ন্ত্রণ আনা হয়েছে। কেউ অসুস্থ হয়ে পড়ছেন কি না, সে দিকেও লক্ষ্য রাখা হচ্ছে।

শুধু জার্মানি নয়, ফ্রান্স, বেলজিয়াম, ইটালি, নেদারল্যান্ডস সকলেই আপাতত যুক্তরাজ্যে যাতায়াত বন্ধ রেখেছে। ফরাসি বন্দর থেকে যুক্তরাজ্যে পণ্য পাঠানো বন্ধ রাখা হয়েছে। সমস্ত ট্রাক দাঁড়িয়ে আছে বন্দর এলাকায়। তারই মধ্যে রোববার জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ, ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বৈঠক করেছেন। যুক্তরাজ্যের নতুন স্ট্রেইন থেকে ইউরোপকে কী ভাবে রক্ষা করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। সব ঠিক থাকলে আগামী ২৭ ডিসেম্বর থেকে ইউরোপের বিভিন্ন দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হবে বলে জানিয়েছে সরকার। তারই মধ্যে যুক্তরাজ্যের নতুন ভাইরাস কপালে ভাঁজ ফেলেছে সকলের। সূত্র: ডয়েচে ভেলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা শনাক্ত, যাতায়াত বন্ধ করলো ইউরোপ

আপডেট এর সময় : ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০