ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

যুক্তরাষ্ট্রের আচরণ পরিবর্তন হলে বৈঠক হতে পারে: কিম জং উন

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯
  • ৭৭ বার পঠিত হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়া নেতা কিম জং উনের দ্বিতীয় শীর্ষ বৈঠক ব্যর্থ হওয়ার পর ট্রাম্প তৃতীয় দফা বৈঠকে মিলিত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

পরে এর উত্তরে মার্কিন সরকার তার আচরণে পরিবর্তন আনলেই কেবল দু’দেশের মধ্যে আরেক দফা শীর্ষ বৈঠক হতে পারে বলে মন্তব্য করেন উন।

ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এক বক্তব্যে কিম জং-উনের সঙ্গে তৃতীয় বৈঠকে মিলিত হওয়ার আগ্রহ প্রকাশ করার পর শনিবার উত্তর কোরিয়ার নেতা ওই প্রতিক্রিয়া জানালেন।

কিম বলেন, “আমেরিকাকে তার বর্তমান হিসাবনিকাশ বন্ধ করে আমাদের কাছে নতুন হিসাবনিকাশ নিয়ে আসতে হবে।”

উত্তর কোরিয়ার নেতা বলেন, তিনি ওয়াশিংটনকে সিদ্ধান্ত নিতে ‘বছরের শেষ পর্যন্ত’ সময় দিতে পারবেন না। আমেরিকা তার এ দাবি মেনে না নিলে তিনি কি পদক্ষেপ নেবেন সে সম্পর্কে কোনো ইঙ্গিত করেননি কিম।

তবে সাম্প্রতিক সময়ে স্যাটেলাইট থেকে তোলা ছবিতে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনায় কর্মতৎপরতা লক্ষ্য করা গেছে।

গত ফেব্রুয়ারি মাসে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে কিম-ট্রাম্প দ্বিতীয় শীর্ষ বৈঠক ব্যর্থ হয়। ওই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পূর্বশর্ত হিসেবে দেশটি সব পরমাণু অস্ত্র ধ্বংস করে ফেলার আহ্বান জানান।

কিন্তু উত্তর কোরিয়ার নেতা তাতে সম্মতি না দিয়ে পর্যায়ক্রমিক পরমাণু নিরস্ত্রীকরণের বিনিময়ে তার দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানান। ট্রাম্প ওই আহ্বান মেনে নিতে অস্বীকৃতি জানান এবং বৈঠক ব্যর্থ হয়।

এর আগে গত বছরের জুন মাসে সিঙ্গাপুরে প্রথমবারের মতো বৈঠকে বসেন চিরশত্রুভাবাপন্ন দুই দেশ আমেরিকা ও উত্তর কোরিয়ার দুই শীর্ষ নেতা। ওই বৈঠকে তারা কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্র মুক্ত করার ব্যাপারে নীতিগতভাবে সম্মত হন।

তথ্যসূত্র: পার্সটুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

যুক্তরাষ্ট্রের আচরণ পরিবর্তন হলে বৈঠক হতে পারে: কিম জং উন

আপডেট এর সময় : ০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯