ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার জেরে এবার উত্তাল ফ্রান্স

পুলিশের হেফাজতে কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় টানা অষ্টম দিনের মতো বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রে। তবে কমেছে সহিংসতা। কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে যে বিক্ষোভের সূত্রপাত, তা এখন রুপ নিয়েছে বর্ণবাদ বিরোধী বিক্ষোভে। প্রতিদিনই ছড়াচ্ছে বিশ্বের নতুন নতুন দেশে।

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফ্রান্সের প্যারিসের রাজপথে নামে ২০ হাজারের বেশি বিক্ষোভকারী। এক পর্যায়ে যা সহিংস রুপ নেয়। পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপেও থামেনি পরিস্থিতি।

বিক্ষোভ হয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, নেদারল্যান্ডসসহ আরো অনেক দেশে। করোনার ভয় আর বিধি নিষেধ বাধা হতে পারেনি।

এক আন্দোলনকারী বলছেন, ‘ফ্যাসিবাদ, বর্ণবাদ আর পুঁজিবাদ আকড়ে ধরেছে যুক্তরাষ্ট্রকে। এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে মার্কিনিরা। তাদের প্রতি সমর্থন জানাচ্ছি।’

তবে গেলো কয়েকদিনের সহিংসতা কিছুটা কমেছে যুক্তরাষ্ট্রে। এর মাঝেও শহরে শহরে বিক্ষোভে নেমেছেন মার্কিনিরা। অনেক জায়গায় হাঁটু গেড়ে বিক্ষোভকারীদের সমর্থন দিতে দেখা যায় পুলিশ সদস্যদেরকেও।

সমাবেশ হয়েছে হোয়াইট হাউসের সামনে। ওয়াশিংটন ডিসিতে মোতায়েন করা হয়েছে প্রায় দুই হাজার সেনা সদস্য। লস অ্যাঞ্জেলস আর নিউইয়র্কে কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ করায় আটক হয়েছেন অর্ধশতাধিক।

এক বিক্ষোভকারী বলছেন, ‘সত্যি বলতে এই আন্দোলন বর্ণবৈষম্য রুখে দিবে এমনটা ভাবছি না। অধিকার রক্ষায় সচেষ্ট হতে হবে। পরবর্তী প্রজন্মের সামনে এমন উদাহরণই রাখতে চাচ্ছি।’

পুলিশ অন্যায়ভাবে সাধারণ মানুষকে আটক করছে। এমনকি সাংবাদিকদেরও ছাড় দিচ্ছে না তারা।

রয়টার্সের জরিপ বলছে, বেশিরভাগ আমেরিকানই বিক্ষোভের পক্ষে আর পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাম্পের নেয়া পদক্ষেপের বিপক্ষে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার জেরে এবার উত্তাল ফ্রান্স

আপডেট এর সময় : ১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০