1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী। সিআইডি পরিচয়ে অপহরণ–চাঁদাবাজি: চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ দেশীয় খাদ্য-সংস্কৃতি ও প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় র‍্যাপারকে জনসম্মুখে গুলি করে হত্যা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৮৯ বার পঠিত হয়েছে
 Newsvob.com.: বিনোদন ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন ব্যান্ড মিগোসের র‍্যাপার টেকঅফ। সোমবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে হিউস্টনে মারা যান তিনি। তার মৃত্যুতে দেশটির সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছাঁয়া। 

জানা যায়, ঘটনার দিন একটি পার্টিতে গিয়েছিলেন টেকঅফ। সেখানে নিজের চাচা ও বন্ধুদের সঙ্গে দাবা খেলছিলেন তিনি। এসময় হঠাৎই সেখানে গোলাগুলি শুরু হয়। এরপরই তাকে গুলি করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় টেকঅফের। কিন্তু ঠিক কী কারণে এই গায়ককে গুলি করা হয়েছে তা এখনও জানা যায়নি। কে বা কারা গুলি করেছে সেটিও নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। হামলাকারীদের ধরতে গ্রেপ্তারি অভিযান চালাচ্ছে তারা। পুলিশ জানায়, নিরাপত্তারক্ষীরা গুলির শব্দ শুনতে পেলেও কে গুলি করেছে তা দেখতে পাননি। গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তারা গুলিবিদ্ধ একজনকে দেখতে পান। ঘটনাস্থলেই তার মৃত হয়।

এদিকে, ঘাতককে ধরতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। হত্যার শিকার হওয়ার আগে বোলিং অ্যালিতে নিজের তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন টেকঅফ। ছবিতে পরিধান করা পোশাকেই তার মরদেহ উদ্ধার করা হয়। ২৮ বছর বয়সী এই তারকার আসল নাম কিরশ্নিক খারি বল।

২০০৮ সালে চাচা ও চাচাতো ভাইর সঙ্গে হিপহপ ব্যান্ড ‘মিগোস’ গঠন করেন টেকঅফ। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘ভারসাচে’ দিয়ে বিশ্বব্যাপী খ্যাতি পায়। এ পর্যন্ত নিকি মিনাজ, ড্রেক, কার্ডি বিসহ খ্যাতিমান অসংখ্য তারকার সঙ্গে গান প্রকাশ করেছেন টেকঅফ। চলতি বছরের শুরুতে দলে ভাঙন দেখা দিলেও ‌‌‌‌’ব্যা‌ড অ্যান্ড বুজি’, ‘ভার্সেস’ ও ‘ওয়াক ইট টক ইট’-সহ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেছে মিগোস।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews