ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৫

NEWSVOb Des:যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে মাঝ আকাশে দুটি উভচর বিমানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় এ আহত হয়েছে আরো ১০ জন। তবে তাদের কারো আঘাতই তেমন গুরুতর নয়। এই দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরো তিনজন।

মার্কিন কর্মকর্তারা বলেন, সোমবার উভচর বিমান দুটি প্রমোদতরী থেকে যাত্রী বহনকালে এ দুর্ঘটনা ঘটে।

মার্কিন গণমাধ্যমে প্রকাশিত প্রমোদতরী রয়্যাল প্রিন্সেসের এক বিবৃতিতে বলা হয়, বিভার ও অটার নামক বিমান দুটি ১৬ যাত্রী নিয়ে যাওয়ার সময় স্থানীয় সময় সোমবার দুপুর ১টার দিকে সংঘর্ষ ঘটে। নিহতদের মধ্যে চারজন যাত্রী ও একজন পাইলট।

এছাড়া আহত ১০ জনকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে।

কোস্টগার্ড জানায়, এই ঘটনায় নিখোঁজ তিনজনের সন্ধানে জর্জ ইনলেটের কাছে তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশি ও উদ্ধার অভিযানে হেলিকপ্টার ও নৌযান মোতায়েন করা হয়েছে।

সূত্র: বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৫

আপডেট এর সময় : ০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯