1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

রাজধানীতে ৭৬৭ ক্যান বিয়ারসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৯৬ বার পঠিত হয়েছে

 

NEWSVOb:  শনিবার (৩১ আগস্ট) ভোর রাতে রামপুরা থানাধীন পূর্ব রামপুরা হাইস্কুল গলির সংলগ্ন তিন রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকারের ভেতর থেকে ৭৬৭ ক্যান বিয়ারসহ তাকে আটক করে র‍্যাব-৩ এর একটি দল।

রাজধানীর রামপুরা এলাকায় অভিযান চালিয়ে ৭৬৭ ক্যান বিয়ারসহ মো. বনি আমিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বনি বরগুনা সদরের দক্ষিণ খেজুর তলার আব্দুল সোবহান মিয়ার ছেলে।

র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বলেন, র‍্যাব-৩ ব্যাটালিয়নের একটি দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী রামপুরা থানাধীন পূর্ব রামপুরা হাইস্কুল গলির সংলগ্ন তিন রাস্তার মোড় মহাসড়কের ওপর দিয়ে একটি প্রাইভেটকারের ভেতর অবৈধ মাদকদ্রব্য বহন করে নিয়ে আসছে। ওই তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত মধ্যরাতে পূর্ব রামপুরা হাই স্কুল গলির পশ্চিম পার্শ্বে রাস্তার ওপর চেকপোস্ট বসানো হয়।

সন্দেহজনক একটি প্রাইভেটকার চেকপোস্টের কাছাকাছি পৌঁছানো মাত্র র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে প্রাইভেটকারসহ বনি আমিন নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ প্রাইভেটকারটি তল্লাশি করে ৭৬৭ ক্যান বিয়ার, ২টি মোবাইল, ৩টি সিমকার্ড ও নগদ ৩৩০০ টাকা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে বনি আমিন জানান, দীর্ঘদিন যাবৎ বিশেষ কৌশলে সীমান্তবর্তী এলাকা থেকে ক্রয় করে এনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিয়ার বিক্রয় করে আসছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews