ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন Logo কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসায় সুশীল সমাজ ও সাধারণ মানুষ Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ

রাজধানীর নতুন আতঙ্ক: করোনার ভারতীয় ধরন শনাক্ত

Newsvob.com.: অনলাইন ডেস্কঃ   রাজধানীর বনানীতে  এবার  করোনার ভারতীয় ধরন শনাক্ত করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) জিনোমিক রিসার্চ ল্যাবরেটরির গবেষক দল। রাজধানীর বনানীতে বসবাস করা ৫৮ বছর বয়সী এক নারীর শরীর থেকে সংগ্রহ করা নমুনায় করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে।  জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটাতে (জিআইএআইডি)এ সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে।   অপরদিকে, স্বাস্থ্য অধিদপ্তর দেশে ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার বিষয়ে শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে ব্রিফিং করেছেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা। তিনি ব্রিফিংয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ছয়টি ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। দুটি সরাসরি ডাবল মিউটেন্ট, বাকি চারটি কাছাকাছি। তবে হাসপাতাল থেকে পালানো আটজনের মধ্য এই ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি।

অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে জানান, এ ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীরা ভারত থেকে ফিরেছেন। তারা চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন।

বিশ্বের অন্তত ১৭টি দেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বা ধরন পাওয়া গেছে। গেলো মাসের শেষের দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণরোধে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে আগামী ১৬ মে পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়িয়েছে সরকার। সর্বশেষ জারি করা প্রজ্ঞাপনে ঈদ উপলক্ষে একাধিক নির্দেশনাও দেওয়া হয়েছে। এসব নির্দেশনা না মানলে সংক্রমণ আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতি হলে আবারও কঠোর বিধিনিষেধের পথেই হাঁটবে সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন

রাজধানীর নতুন আতঙ্ক: করোনার ভারতীয় ধরন শনাক্ত

আপডেট এর সময় : ০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১