1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :

রাজধানীর মেরুল বাড্ডায় অভিযান চালিয়ে গোল্ডেন মনিরকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৪৫৮ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্ক :    রাজধানীর মেরুল বাড্ডায় শুক্রবার রাত থেকে অভিযান চালিয়ে গোল্ডেন মনিরকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার ছয় তলা বাসায় অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ গোল্ডেন মনিরকে গ্রেফতার করা হয় । এদিকে শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে র‌্যাব মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, গোল্ডেন মনিরের বাসা থেকে একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ডগুলি, বিদেশি মদ এবং প্রায় দশটি দেশের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। যা বাংলাদেশি টাকায় প্রায় নয় লাখ টাকা। এছাড়া ৬শ’ ভরি স্বর্ণালঙ্কার (আট কেজি), নগদ এককোটি ৯ লাখ টাকা জব্দ করা হয়েছে।

আশিক বিল্লাহ আরো জানান, অভিযানে তার কাছ থেকে তিন কোটি টাকা মূল্যের দুটি অনুমোদনহীন বিলাসবহুল গাড়ি এবং অটো কার সিলেকশন শো-রুম থেকে তিনটি গাড়ি জব্দ করা হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত আমরা ঢাকায় মনিরের ২শ’ প্লটের সন্ধান পেয়েছি।

র‌্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে, অস্ত্র ও মাদক আইনে মোট তিনটি মামলা করা হবে। এছাড়া তার বিরুদ্ধে তদন্ত করার জন্য, দুদক, বিআরটিএ সিআইডি ও এনবিআরের কাছে চিঠি দেবে র‌্যাব।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews