ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না

রাজধানীর শান্তিনগরে ডিবি কর্তৃক ১৮ রাউন্ড অবৈধ গুলি ও চোরাই গাড়ি উদ্ধার; গ্রেফতার এক

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৩৫৮ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ   নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শান্তিনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ রাউন্ড অবৈধ গুলি, একটি রিভলবারের গুলির খোসা ও একটি চোরাই গাড়ি উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতের নাম-ফারুক আহম্মেদ খান (৬৩)। এ সময় তার হেফাজত হতে রিভলবারের ১২ রাউন্ড তাজা গুলি, .২২ বোরের ছয় রাউন্ড তাজা গুলি, রিভলবারের গুলির একটি খোসা এবং একটি টয়োটা প্রাইভেট কার উদ্ধার করা হয়।

বুধবার (২৫ জুন ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ৮:২৫ ঘটিকায় শান্তিনগরের প্যারাডাইস গিয়াস কুঞ্জ-২ এর একটি বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২৫ জুন ২০২৫ খ্রি.) রাতে মিরপুর মডেল থানার একটি গাড়ি চুরির মামলার এজাহারনামীয় আসামি ফারুক আহম্মেদ খানকে চোরাই গাড়িসহ গ্রেফতার করা হয়। সে সময় গোপন সংবাদের ভিত্তিতে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ফারুকের হেফাজতে অবৈধ গুলি রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে পল্টন থানাধীন শান্তিনগরের প্যারাডাইস গিয়াস কুঞ্জ-২ এর একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করে উক্ত গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত ফারুক আহম্মেদ উদ্ধারকৃত অস্ত্র-গুলি সম্পর্কে কোন সন্তোষজনক জবাব দিতে পারেননি।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

রাজধানীর শান্তিনগরে ডিবি কর্তৃক ১৮ রাউন্ড অবৈধ গুলি ও চোরাই গাড়ি উদ্ধার; গ্রেফতার এক

আপডেট এর সময় : ০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫