1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কোটি ৬৪ লাখ টাকা মূল্যমানের স্বর্ণের উদ্ধার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬০ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ অনলাইন ডেস্কঃ   রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কোটি ৬৪ লাখ টাকা মূল্যমানের স্বর্ণের চোরাচালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দারা। এসময় চোরাচালানের সঙ্গে জড়িত দুই নারীকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ-পরিচালক মো. মিজানুর রহমান।

তিনি জানান, সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ৮ টা ৪৫ মিনিটে গোপন সংবাদ ভিত্তিতে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নং- BG-148 অবতরণের পর ফ্লাইটটিতে থাকা ছনিয়া আক্তার ও ছালমা বেগম নামে দুই যাত্রীকে শনাক্ত করে কাস্টমস হলের গ্রিন চ্যানেলে এনে তাদের দুটি হাতব্যাগ স্ক্যানিং করে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।

এরপর গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে হাতব্যাগগুলো খোলা হয়। ব্যাগ দুটির মধ্য থেকে কালো স্কচ টেপে মোড়ানো দুটি বান্ডিলে ১২টি করে মোট ২৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয় যেগুলোর ওজন ২ কেজি ৭৮৪ গ্রাম। স্বর্ণগুলোর আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৬৪ লাখ টাকা।

স্বর্ণ জব্দ করার পাশাপাশি মিজানুর রহমান আরও জানান, ‘জব্দকৃত স্বর্ণের বারগুলো ঢাকার কাস্টমস হাউসের শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। এছাড়া আটক দুই নারীকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলার কার্যক্রম চলমান রয়েছে। ’

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews