1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

রাজধানী ঢাকার বংশালে ধরা পড়েছে ১২ হাজার পিস ইয়াবা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৩৬৯ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্ক :  কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে রাজধানী ঢাকার বংশালে এসে ধরা পড়েছে এক মাদক ব্যবসায়ী। তার নাম এরশাদ আলম শান্ত (৩৪)। তার কাছ থেকে ১২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ এই অভিযান চালায়। আজ শনিবার (১৩ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টার থেকে এ তথ্য জানানো হয়েছে।   মিডিয়া সেন্টার জানায়, গতকাল শুক্রবার (১২ মার্চ) বংশাল থানার নাজিম উদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি জোনাল টিম। ডিএমপি গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সাইফুর রহমান আজাদ বলেন, গ্রেপ্তারকৃত এরশাদ আলম শান্ত দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। কক্সবাজার জেলার সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন জায়গায় সরবরাহ করতো গ্রেপ্তারকৃত শান্ত। তার বিরুদ্ধে বংশাল থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews