ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি

রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর আ.লীগের বিদ্রোহী প্রার্থী মুক্তার বাহিনীর সশস্ত্র হামলা, ক্যামেরা ভাঙচুর

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
  • ৪০৫ বার পঠিত হয়েছে

Newsvob.com.: রাজশাহী ব্যুরো    রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা নির্বাচনে প্রচারণার সংবাদ সংগ্রহ করতে গিয়ে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর নির্দেশে , তার সশস্ত্র ক্যাডারদের হামলার স্বীকার হয়েছেন দুই সাংবাদিক। ৮ জানুয়ারি শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে শাহাপুর ও পেয়াদাপাড়া এলাকায় বিদ্রোহী প্রার্থী মুক্তার আলীর কর্মী-সমর্থকরা এ হামলা চালান বলে অভিযোগ করেছেন আহত দুই সাংবাদিক। আহতরা হলেন মাছরাঙ্গা টেলিভিশনের রাজশাহী ক্যামেরাপার্সন মাহফুজুর রহমান রুবেল ও দিপ্ত টিভির ক্যামেরা পার্সন ইসলাম উদ্দিন। রুবেলের মোবাইল ভেঙে ফেলা হয়েছে। এসময় রুবেলের ক্যামেরাটিও ছিনিয়ে নিয়ে ভাঙচুরের চেষ্টা চালানো হয়। গণসংযোগকারী রাজশাহী জেলা যুব মহিলা লীগের এক নারী কর্মীর শাড়ি ধরে টেনে-হিঁচড়ে তাকে লাঞ্চিত করা হয় বলেও অভিযোগ ওঠে। এদিকে ঘটনার পরে স্থানীয় লোকজন গিয়ে পরে দুই সাংবাদিকসহ লাঞ্চিতের শিকার যুব মহিলা লীগের নেতা-কর্মীদের উদ্ধার করেন। তৎক্ষণাৎ থানায় খবর দেওয়া হলেও পুলিশ রহস্যজনক কারণে ঘটনার ৪ ঘন্টা পরও বিকেল সাড়ে ৩ সময়ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাননি। এ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, এ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে অংশ নিয়েছেন শাহিদুজ্জামান শাহিদ, বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে তোজাম্মেল হোসেন এবং স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) বর্তমান মেয়র মুক্তার আলী নারিকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। মুক্তার আলী আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথী হলেও পুলিশ তাকে নানাভাবে সহযোগিতা করছেন বলেও অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী শহিদুজ্জামান শহিদ ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর আ.লীগের বিদ্রোহী প্রার্থী মুক্তার বাহিনীর সশস্ত্র হামলা, ক্যামেরা ভাঙচুর

আপডেট এর সময় : ১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১