ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন Logo নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী Logo যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’ Logo অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর গ্যাংয়ের চার শিশু আটক Logo ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ Logo বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা Logo জরুরি সতর্কবার্তা দিল পুলিশ Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

রাজশাহীর বাগমারায় সরকারি সার ও বীজ বিতরণে অনিয়ম

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
  • ৪৬৫ বার পঠিত হয়েছে

Newsvob.com.: রাজশাহী ব্যুরো :   রাজশাহীর বাগমারায় রবি ও খরিপ মৌসুমে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক মোজাম্মেল হক বাগমারা প্রেস ক্লাবে উপস্থিত হয়ে স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন। তবে কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সরকার কর্তৃক কৃষি পূর্নবাসন কর্মসূচির আওতায় কৃষকদের পূর্নবাসনের জন্য বিনামূল্যে সার ও বীজ বিতরন করেছেন। উপজেলার বড় বিহানালী ইউনিয়নে কৃষির সাথে জড়িতদের বাঁধ রেখে একই পরিবারের একই ব্যক্তির মাঝে সার ও বীজ বিতরন করা হয়েছে। কৃষি অফিসের বিতরণকৃত মাষ্টাররুলেও এমন তথ্য পাওয়া গেছে।

ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও সাধারন সম্পাদকের অভিযোগ কৃষি প্রনোদনা বিতরনের সময় স্থানীয় এক আ’লীগ নেত্রী প্রভাবখাটিয়ে তাদেরকে বাঁধ রেখে নিজের পবিরারের একাধিক ব্যক্তি ও একই ব্যক্তির আই ডি ও মুঠোফোন নম্বর ব্যবহার করে উপজেলা কৃষি অফিস থেকে সে গুলো উত্তোলন করেছেন। সরকারী নিয়মানুসারে ইউনিয়নে কৃষি প্রনোদনা বিতরনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সভাপতি হিসেবে দায়ীত্ব পালন করছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ওই নেত্রী ইউপি চেয়ারম্যানকে ব্যবহার করে তার পরিবারের সদস্যদের মাঝেই প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রম গুলো পরিচালনা করেছেন বলে তারা অভিযোগ করেছেন।

কৃষক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক অভিযোগ করেন, প্রকৃত কৃষকদের মাঝে সরকারী প্রনোদনার সার ও বীজ বিতরণ না করে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করার লক্ষেই তাদেরকে ওই কমিটি থেকে বাদ দেয়া হয়। কেউ কেউ সরকারী প্রণোদনার সার ও বীজ উত্তোলন করে অন্যদের মাঝে বিক্রি করছেন বলে তিনি জানান। বিষয়টি জানার জন্য নেত্রী সেলিনা বেগমের সাথে যোগাযোগ করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুর রহমান মিলন বলেন, বিতরণে এধরনের ঘটনা ঘটতে পারে। এত অল্প সময়ের মধ্যে এত লোকের নামসহ আইডি র্ক্ডা চেক করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার বাজিবুর রহমান বলেন, সরকারী প্রনোদনা বিতরণে কোন অনিয়ম হলে সেটা তিনি মেনে নিবেন না। সত্যতা পেলে তিনি কমিটির সদস্যসহ বিতরণের সাথে জড়িতদের বিরুদ্ধে অবসই ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

রাজশাহীর বাগমারায় সরকারি সার ও বীজ বিতরণে অনিয়ম

আপডেট এর সময় : ০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০