ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি

রাজারবাগ দরবার শরীফের পীর সাহেবের কাণ্ড দেখেন!’

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
  • ৫১৪ বার পঠিত হয়েছে

Newsvob.com.:  ডেস্কঃ    একরামুল আহসান কাঞ্চন নামে এক ব্যক্তির বিরুদ্ধে রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুর সিন্ডিকেটের হয়রানিমূলক ৪৯টি মামলা দায়েরের ঘটনায় সিআইডির প্রতিবেদন দেখে বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ‘বাংলাদেশের পীর সাহেবের কাণ্ড দেখেন! জায়গা জমি দখলের জন্য পীর সাহেবরা অনুসারী-মুরিদদের দিয়ে কী করান- দেখেন! যেখানে একজন মানুষকে একটা মামলা দিলেই জীবন শেষ হয়ে যায়, সেখানে এক ব্যক্তির বিরুদ্ধে এত মামলা! এটাতো সিরিয়াস ব্যাপার।’

রবিবার (১২ সেপ্টেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
আদালতে ভুক্তভোগী একরামুল আহসান কাঞ্চনের পক্ষে শুনানি করেন আইনজীবী এমাদুল হক বসির। অপরপক্ষে ছিলেন আইনজীবী মো. ওজিউল্লাহ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এর আগে দেশের বিভিন্ন জেলায় ৪৯টি মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে একরামুল আহসান কাঞ্চন ন্যায় বিচার পেতে এবং এ ঘটনার পিছনে কারা তা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে একরামুলের বিরুদ্ধে হওয়া ৪৯ মামলার তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে রুলসহ আদেশ দেন। এরপর মামলাকারীদের কয়েকজন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন। সে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগ। এ দিকে আজ রবিবার (১২ সেপ্টেম্বর) সিআইডির প্রতিবেদন দেখে হাইকোর্ট বেঞ্চ আপিল বিভাগের আদেশটি দেখার জন্য এ বিষয়ে শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

রাজারবাগ দরবার শরীফের পীর সাহেবের কাণ্ড দেখেন!’

আপডেট এর সময় : ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১