ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ Logo সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন Logo নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী Logo যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’

রাবিতে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবি জানালো ছাত্র ইউনিয়ন

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯
  • ৭৭ বার পঠিত হয়েছে

নব্বইয়ের দশকে ছাত্রশিবিরের হামলায় নিহত তপন সরকার হত্যার বিচার দাবি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন। একইসঙ্গে ক্যাম্পাসে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধেরও জানিয়েছে বামপন্থী এ ছাত্র সংগঠনটি।

বৃহস্পতিবার প্রথম প্রহরে দলীয় টেন্টে শহীদ তপনের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্বলনের সময় এ দাবি জানান তারা।

এ সময় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মিঠুন চন্দ মোহন্ত বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় এখনও সাম্প্রদায়িক শক্তি নিষিদ্ধ করা হয়নি। এ সময় তিনি তপনকে হত্যার দিনটিকে প্রশাসনিকভাবে সাম্প্রদায়িকতা বিরোধী দিবস ঘোষণা ও ক্যাম্পাসে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।

সভাপতি শাকিলা খাতুন বলেন, শহীদ তপনের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের এখনও বিচারের আওতায় আনা হয়নি। ক্যাম্পাসে মৌলবাদী শক্তি এখনও বিরাজমান। সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তি শিক্ষাঙ্গনের পরিবেশকে বিনষ্ট করছে। এসময় তিনি শহীদ তপন সরকারের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এর আগে শহীদ তপন সরকারের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন তারা।

উল্লেখ্য, ১৯৯৩ সালের ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের সামনে ছাত্র শিবিরের ক্যাডারদের হাতে নির্মমভাবে খুন হন ছাত্র ইউনিয়নের নেতা ও রসায়ন বিভাগের শিক্ষার্থী তপন সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার

রাবিতে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবি জানালো ছাত্র ইউনিয়ন

আপডেট এর সময় : ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯