ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

রিফাত হত্যার দায় স্বীকার করে আরো ২ জনের জবানবন্দি

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯
  • ১১৪ বার পঠিত হয়েছে

   NEWSVOb:  বরগুনা প্রতিনিধি :  রিফাত শরীফ হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে মামলার ৪ নম্বর আসামি চন্দন ও ৯ নম্বর আসামি মো. হাসান। বৃহস্পতিবার সন্ধ্যার পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী মো. সিরাজুল ইসলামের আদালতে হাজির করা হলে তারা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে পহেলা জুলাই মামলার এজাহারভূক্ত ১১ নম্বর আসামি অলি এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এদিন অপর আসামি তানভীরও স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়। এ নিয়ে ৪ জন আসামি রিফাত হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

বরগুনায় রিফাত হত্যা মামলায় বৃহস্পতিবার পর্যন্ত ১০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধান আসামি নয়ন বন্ড মঙ্গলবার ভোর রাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। দ্বিতীয় আসামি রিফাত ফরাজীকে বুধবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। মামলার দ্বিতীয় আসামি রিফাত ফরাজীকে ৭ দিন এবং ১২ নম্বর আসামি টিকটক হৃদয়, সন্দেহভাজন আসামি মো. সাগর, কামরুল হাসান সাইমুন, নাজমুল হাসান ও রাফিউল ইসলাম রাব্বীকে ৫ দিনের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। বরগুনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

রিফাত হত্যার দায় স্বীকার করে আরো ২ জনের জবানবন্দি

আপডেট এর সময় : ০১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯