ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

রিয়ালের নাটকীয় জয়

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১২:২৫ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯
  • ১২৪ বার পঠিত হয়েছে

ঘরের মাঠে আবার পয়েন্ট খোয়ানোর উপক্রম করেছিল রিয়াল মাদ্রিদ৷ কিন্তু করিম বেনজেমার শেষ মুহূর্তের গোলে মান বাঁচে মাদ্রিদের ক্লাবটির৷

রোববার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে পয়েন্ট টেবিলে তলানিতে থাকা হুয়েস্কার বিপক্ষে ৩-২ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে জিনেদিন জিদানের দল।

নিজেদের মাঠে খেলতে নেমে পুরো ম্যাচ জুড়েই বল দখলে আধিপত্য দেখায় লস ব্ল্যাঙ্কোসরা। কিন্তু ম্যাচের তৃতীয় মিনিটে গোল হজম করতে হয় প্রতিযোগিতার সফলতম ক্লাবটির। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা আর্জেন্টাইন ফরোয়ার্ড এসেকিয়েল আভিলা একজনকে কাটিয়ে ডি-বক্সে বল বাড়ান। আর প্রথম ছোঁয়ায় নিচু শটে গোলরক্ষক লুকা জিদানকে পরাস্ত করেন কলম্বিয়ার ফরোয়ার্ড হুয়ান কামিলা এরনান্দেস।

তবে ম্যাচের ২৫তম মিনিটে এক আক্রমণে সমতায় ফেরে স্বাগতিকরা। হুয়েস্কার গোলরক্ষক করিম বেনজিমার শট ফিরিয়ে দিলে ফিরতি বল ব্রাহিম দিয়াজ গোল মুখে শট দিলে বল গোললাইনের কাছ থেকে অনায়েসেই গোল করেন ইসকো। ১-১ স্কোরলাইনে শেষ হয় প্রথমার্ধ।

বিরতির থেকে ফিরে ম্যাচের ৬২তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। গ্যারেথ বেলের ক্রসে হেডে গোলমুখে বল বাড়ান বেনজেমা। আলতো টোকায় বাকিটা সারেন দানি সেবাইয়োস।

এর পর ম্যাচের ৭৪তম মিনিটে সমতায় ফেরে অতিথিরা৷ গোমেজের ক্রস থেকে রিয়ালের জালে বল জড়ান এতজেইতা৷

আর নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে রিয়ালের হয়ে জয়সূচক গোলটি করেন বেনজেমা৷ ম্যাচের ৮৯তম মিনিটে মার্সেলোর পাস থেকে গোল করে ঘরের মাঠে মাদ্রিদকে পুরো পয়েন্ট এনে দেন তিনি৷

এ জয়ে ২৯ ম্যাচে ১৮ জয় ও তিন ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ সমসংখ্যক ম্যাচে ৬৯৷ অর্থাৎ রিয়ালের থেকে ১২ পয়েন্টে এগিয়ে রয়েছে বার্সা৷ দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৫৯৷

সূত্র: লাইভস্কোর ডটকম

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

রিয়ালের নাটকীয় জয়

আপডেট এর সময় : ১২:২৫ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯