1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী। সিআইডি পরিচয়ে অপহরণ–চাঁদাবাজি: চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ দেশীয় খাদ্য-সংস্কৃতি ও প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

রূপপুরে ইউরেনিয়ামের প্রথম চালান

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০১ বার পঠিত হয়েছে
  Newsvob.com.: অনলাইন ডেস্কঃ পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের জ্বালানি হিসেবে ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের প্রথম চালান ঢাকা থেকে প্রকল্প এলাকায় পৌঁছেছে।
শুক্রবার ( ২৯ সেপ্টেম্বর ) দুপুরে ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রূপপুরে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রকল্পের এক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, ঢাকা থেকে আসা ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো দুপুর ১টা ২৫ মিনিটের দিকে প্রকল্প এলাকায় পৌঁছেছে।
এর আগে আজ সকাল ৭টার দিকে ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রূপপুরের উদ্দেশে ঢাকা থেকে রওনা দেয়। গতকাল বৃহস্পতিবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য তেজস্ক্রিয় জ্বালানির প্রথম চালান দেশে এসে পৌঁছায়। রাশিয়ার একটি উড়োজাহাজে করে এই জ্বালানি বাংলাদেশে আনা হয়েছে।
পাবনা জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি কাফি সরকার জানান, এ উপলক্ষে ঢাকা-পাবনার মধ্যে বাস চলাচল সীমিত রাখার কথা বলা হয়েছে। এর আগে সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, যান চলাচলের বিষয়ে অফিসিয়ালি কোনো ঘোষণা নেই।
তবে, সময়মতো আমরা এ বিষয়ে ব্যবস্থা নেব। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রূপপুরে আসা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’ প্রকল্প সূত্রে জানা গেছে, আগামী ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই জ্বালানি হস্তান্তর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে যোগ দেবেন।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews