1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রথম ইউনিটটি চালু হবে ২০২৩ সালে।

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ১৬৫ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্কঃ গতকাল বৃহস্পতিবার প্রকল্প পরিচালক আকবর পরমাণু শক্তি কমিশনে সাংবাদিকদের বলেন, প্রথম ইউনিটটি চালু হবে ২০২৩ সালে। সে অনুসারে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

আগামী ডিসেম্বরের মধ্যে বিদ্যুৎকেন্দ্রের ৫০ শতাংশ কাজ শেষ হবে মন্তব্য করে আকবর বলেন, বিদ্যুৎকেন্দ্রের কাজ গাইডলাইন অনুসারে যথাযথভাবে করা হচ্ছে কি না, তা পরিদর্শনের জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৫টি মিশনের মধ্যে প্রথম মিশন আগামী মাসে পরিদর্শনে আসবে।

মিশনগুলো পর্যায়ক্রমে বিদ্যুৎকেন্দ্রের প্রায় ১৯টি অবকাঠামোর কাজ পরিদর্শন করবে। এ ছাড়া পরিদর্শনের আওতায় আছে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা এবং প্রাতিষ্ঠানিক ও অপারেটিং স্টাফদের দক্ষতার মতো বিষয়গুলো।

আকবর বলেন, রিঅ্যাক্টর প্রেশার ভ্যাসেল স্থাপনের পর জ্বালানি আনার বিষয়টিই হবে সবচেয়ে বড় কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০ অক্টোবর এই প্রেশার ভ্যাসেল স্থাপনের কাজ উদ্বোধন করেন।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গাইডলাইন মেনে বাংলাদেশের ভূখণ্ডে পরমাণু জ্বালানি আনার ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি দেখভাল করবে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান।

আকবর বলেন, বাংলাদেশে জ্বালানি আসার পর তা সর্বোচ্চ নিরাপত্তায় পাবনার বেস স্টেশনে নেওয়া হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, ২০২৩ সালের মাঝামাঝি বিদ্যুৎকেন্দ্রের জন্য এই পরমাণু জ্বালানি আনা হতে পারে। তখন বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক পরিচালন শুরু হতে পারে।

‘আমরা আইএইএ-এর গাইডলাইন মেনেই অবকাঠামো তৈরি করছি। এখন পর্যন্ত তারা আমাদের কাজে সন্তোষ প্রকাশ করেছে’, বলেন তিনি।

বিকিরণের ঝুঁকি সম্পর্কে জানতে চাইলে প্রকল্প পরিচালক বলেন, প্রকল্পের অবকাঠামো এমনভাবে নকশা করা হয়েছে, তাতে স্বাভাবিক কার্যক্রম চলার সময় এখান থেকে নির্গত বিকিরণের পরিমাণ এতই কম হবে যে তা এখানকার কর্মীদের জন্য কখনো নির্ধারিত স্তরের ওপরে উঠবে না।

সক্রিয় ও নিষ্ক্রিয় নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও এই বিদ্যুৎ প্রকল্পের নকশায় নিরাপত্তার ৫টি স্তর আছে।

নকশার পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহায়তাকারী দেশ রাশিয়ার পক্ষ থেকে এমন নিশ্চয়তা দেওয়া হয়েছে যে, স্বাভাবিক কিংবা জরুরি পরিস্থিতিতে বিকিরণ সীমা কখনোই চুল্লি ভবনের আশপাশের ৩০০ মিটার অতিক্রম করবে না। এটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মাত্রা।

প্রকল্প পরিচালক বলেন, ‘এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৩০০ মিটারের বাইরে বা সাইটের কর্মীদের জন্য বিকিরণের ঝুঁকি নেই।’

জে,র/কা

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews