ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ Logo সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন Logo নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী Logo যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’

রোববার দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

নিউস ভয়েস অফ বাংলাদেশ , আন্তর্জাতিক ডেস্কঃ   যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে আনার চেষ্টা চলছে। এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া গেলে রোববার (৪ মে), অন্যথায় পরদিন সোমবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরবেন তিনি।

দলের পক্ষ থেকে বলা হচ্ছে, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও বিপদমুক্ত নয়। তাই এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশে আনার চেষ্টা করা হচ্ছে।

লন্ডন থেকে দেশে ফেরার পথে খালেদা জিয়ার সফরসঙ্গী থাকবেন আটজন। দুই পুত্রবধূ ডা. জোবায়দা রহমান ও শর্মীলা রহমান ছাড়াও থাকবেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান ও দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক।

২০১৮ সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একটি দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। করোনা মহামারির সময় বিগত সরকার তাকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয়। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দি ছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যম্বুলেন্সে যুক্তরাজ্যে চিকিৎসার জন্য যান খালেদা জিয়া। চিকিৎসকের অনুমতিক্রমেই দেশে ফিরছেন তিনি। উন্নত চিকিৎসা গ্রহণ ও পরিবারের সদস্যদের সান্নিধ্যে থেকে আগের থেকে অনেকটাই সুস্থ আছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

j/j

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার

রোববার দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

আপডেট এর সময় : ০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫