ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯
  • ১৩১ বার পঠিত হয়েছে

বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার নুর আশিকিন মোহাম্মদ তাইব বলেছেন, রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখতে হবে। আর নিরাপদ ও সেচ্ছামূলক প্রত্যাবাসন সফল করতে মালয়েশিয়া সরকার সর্বাত্মক চেষ্টা করছে।

শুক্রবার দুপুরে কক্সবাজারের উখিয়া জামতলী ১৫নং ক্যাম্পে মার্সি মালয়েশিয়ার সহায়তায় ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের ফিল্ড হাসপাতাল উদ্বোধনকালে তিনি একথা বলেন।

এসময় তিনি নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করে বলেন, বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকার প্রশংসার দাবিদার। কিন্তু শেষ পর্যন্ত রোহিঙ্গাদের তাদের নিজ ভূমিতে ফিরে যেতে হবে।

তিনি আরো বলেন, ২০১৭ সালের ২৫ আগস্টের পরে রোহিঙ্গারা যখন বাংলাদেশে পালিয়ে এসে ছড়িয়ে ছিটিয়ে আশ্রয় নিয়েছিল তখন রোহিঙ্গাদের অবস্থা ছিল অত্যন্ত নাজুক। তাদের শারীরিক অবস্থা চরম অবনতি উত্তরণের জন্য এগিয়ে আসে মালয়েশিয়া সরকারের চিকিৎসক প্রতিনিধি দল। মালয়েশিয়া সরকার রোহিঙ্গাদের জন্য সব ধরণের সহযোগিতা অব্যাহত রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক কাজী কামরুজ্জামান বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট স্বাস্থ্যসেবা নিয়ে এগিয়ে এসেছে। শুরুর দিকে হাকিমপাড়ায় একটি ফিল্ড হাসপাতাল করেছিল। জামতলীতে এখন দ্বিতীয় হাসপাতাল স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, প্রকল্প ও গবেষণা বিভাগীয় প্রধান ডা: ওমর শরীফ ইবনে হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে

আপডেট এর সময় : ১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯