ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন Logo নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী Logo যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’ Logo অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর গ্যাংয়ের চার শিশু আটক Logo ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ Logo বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা Logo জরুরি সতর্কবার্তা দিল পুলিশ Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

লকডাউনে টিকে থাকার আশঙ্কায় নিম্ন আয়ের মানুষেরা

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
  • ৮৩১ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্ক :    লকডাউনে সরকারি সহায়তার স্বচ্ছ ব্যবস্থাপনার দাবি জানিয়েছে নিম্ন আয়ের মানুষেরা। যাদের জন্য বরাদ্দ তাদের হাতেই যেন পৌঁছায়- সেই উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি-বেসরকারি সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়েই সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব। আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, সরকারি সহায়তা বিতরণে অনিয়ম দুর্নীতির কোনো সুযোগ নেই।

দেশে করোনাভাইরাসের প্রকোপ কমাতে ১৪ এপ্রিল থেকে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। লকডাউনে বন্ধ থাকছে জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি অফিসসহ সব ধরনের কর্মযজ্ঞ। তাই লকডাউনের সময় টিকে থাকা নিয়ে আশঙ্কায় আছে নিম্ন-আয়ের মানুষেরা।একজন বলছেন, লোকজন কোনো কাজে নাই এখন, সবাই বেকার হয়ে পড়েছে। সরকার যদি কিছু অনুদান দেয় তাহলে সবাই বাঁচতে পারব। এক নারী বলছেন, লকডাউনে কেউ কাজে নেয় না। সংসারে কষ্ট হয়। স্বামীও কিছু করতে পারে না। কেউ বলছেন আবার, অনুদান তো সবাই চাই। ওপর থেকে নামতে নামতে কিছুই পাই না আমরা।
দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলছেন, নিম্ন আয়ের কর্মহীন এসব মানুষের কথা বিবেচনা করে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে সরকার। পরিস্থিতি বিবেচনায় জুন পর্যন্ত ১৭শ’ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলছেন, জুন পর্যন্ত উদ্যোগ নিয়েছি আমরা। যারা ত্রাণে অনিয়ম করেছে তাদের গ্রেপ্তার করা হয়েছে, মামলা দেয়া হয়েছে। সরকারের পদক্ষেপ নেয়ার কারণে গতবারই এই অনিয়ম থেমে গেছে। এবার আর কোনো সম্ভাবনা নেই বলেও জানান দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী।
বিশেষজ্ঞরা বলছেন, শতভাগ সেবা নিশ্চিতে সরকারি-বেসরকারি সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সমন্বয় জরুরি।
সরকারি সহায়তা সুনির্দিষ্ট মানুষের কাছে পৌঁছানোর জন্য স্বচ্ছ ডাটাবেজ তৈরির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

লকডাউনে টিকে থাকার আশঙ্কায় নিম্ন আয়ের মানুষেরা

আপডেট এর সময় : ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১