1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২১ জুন হত্যাসহ একাধিক মামলার শীর্ষ ছিনতাইকারীদের গ্রেফতার করতে গিয়ে হামলায় শিকার পুলিশ, ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ‘থালাপতি’ বিজয় যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জন গ্রেফতার যে কারণে বিসিবি সভাপতির চেয়ার হারালেন বুলবুল ৪৮৩.৪৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন

লঙ্কানদের গুঁড়িয়ে সিরিজ সমতায় বাংলাদেশ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৪১৪ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ  স্পোর্স ডেস্কঃ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল শ্রীলঙ্কা। ফলে সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। এমন ম্যাচে দাপুটে জয় পেয়েছে টাইগাররা। লঙ্কানদের ৮ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা আনলো নাজমুল হাসান শান্তর দল।

বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে  নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে লঙ্কানরা। দলের পক্ষে কুশল মেন্ডিস ২২ বলে ৩৬ ও কামিন্দু মেন্ডিস ২৭ বলে ৩৭ রান।

১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আক্রমণাত্নক শুরু করেন দুই টাইগার ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার। লিটন কিছুটা দেখে শুনে খেললেও আগ্রাসী ব্যাটিং করতে থাকেন সৌম্য।

উদ্বোধনী জুটিতে ৬৮ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। তবে দলীয় ৮৩ রানের মধ্যে এই দুই ব্যাটারকে হারায় বাংলাদেশ। সৌম্য ২২ বলে ২৬ ও লিটন ২৪ বলে ৩৬ রান করে আউট হন।

এরপর নাজমুল হাসান শান্ত ও তাওহিদ হৃদয় মিলে রানের চাকা সচল রাখেন। বলে সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন তারা। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ১১ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠে ছাড়েন তারা।

বাংলাদেশ স্কোয়াড: সৌম্য সরকার, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা স্কোয়াড: আভিষ্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, মাহিশ ঠিকশানা, দিলশান মাদুশাঙ্কা, বিনুরা ফার্নান্ডো, মাথিশা

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews