1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার নারীর নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর আচরণবিধি থাকা উচিত: জাইমা রহমান জনগণের ভোটই ষড়যন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকবে : ড. কাইয়ুম পোস্টারে সয়লাব সারা দেশ, তফসিলের আগে না সরালে ব্যবস্থা নেবে ইসি ম্যাচ-রেফারি প্রশিক্ষণ কর্মসূচি শেষে অভিজ্ঞতা ভাগাভাগি করলেন বুলবুল হত্যা মামলায় শেখ হাসিনা-কাদেরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি জোটপ্রার্থীর ওপর হামলা! ২৬ জানুয়ারি (ঢাকা) দুর্নীতির টুঁটি চেপে ধরবে : তারেক রহমান মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তনের সফটওয়্যার, দুইটি ল্যাপটপ, নগদ অর্থ ও সরঞ্জামাদিসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আমেরিকার ১৯ টি বিমান ঘাটি লক করে ফেলেছে ইরান …

লালপুরে র‌্যাব-৫এর অভিযানে বিদেশী মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৩১১ বার পঠিত হয়েছে

Newsvob.com.: রাজশাহী ব্যুরো :  নাটোরের লালপুরে র‌্যাব-৫এর নাটোর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে বিদেশী মদ ও তৈরীর উপকরণ সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র‌্যাব-৫এর নাটোর ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এ.এস.পি মোঃ মাসুদ রানা, এর নেতৃত্বে ২৮ ডিসেম্বর রাত ৮ টায় নাটোরের লালপুর উপজেলার লালপুর বাজারস্থ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিদেশী মদ- ২.৬৭৫ লিটার, দেশীয় প্রস্তুতকৃত চোলাই মদ-০৭ লিটার, মদ তৈরীর উপকরণ ৭৫ টি বোতল, ১ টি মোবাইল, সিম কার্ড-০১ টি, মেমোরী কার্ড-০১ টি, মাদক বিক্রয়লব্ধ- ২ হাজার ৮শ টাকা সহ নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মরহুম ডাঃ আমিরুল ইসলামের ছেলে মোঃ মানিক হোসেন (২৪) কে হাতেনাতে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী জব্দকৃত বিদেশী মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। এ ব্যাপারে লালপুর থানায় মামলা রুজু হয়েছে। লালপুর থানা পুলিশ গ্রেফতারকৃত মানিক হোসেন কে ২৯ ডিসেম্বর আদালতে প্রেরণ করেন।

 

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews