1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

শপিংব্যাগে কুড়িয়ে পাওয়া নবজাতকের দায়িত্ব নিলেন পুলিশ কর্মকর্তা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১৫ জুন, ২০১৯
  • ৭৩ বার পঠিত হয়েছে

 NEWSVOb Des: শপিংব্যাগে কুড়িয়ে পাওয়া এক শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিলাল হোসেন।

বর্তমানে নবজাতক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু আই কেয়ার বিভাগের ইউনিট-১ চিকিৎসাধীন রয়েছে। শিশু বিভাগের প্রধান ডাক্তার অসিম কুমার ওই শিশুটির চিকিৎসা করছেন।

এর আগে গত ৪ এপ্রিল পটুয়াখালীর দুমকী উপজেলার পূর্বকার্তিপাশা গ্রামের সোহরাব গাজী মরিচ ক্ষেতে একটি শপিং ব্যাগের ভেতরে শিশুটিকে কুড়িয়ে পায় নুরজাহানের পরিবার। শিশুটিকে নিয়ে হতদরিদ্র পরিবারটি চিন্তায় ছিল। সদ্য ভূমিষ্ট হওয়ার ফলে শিশুটির সারা শরীরে রক্ত মাখা ছিল। এ সময় শিশুটির শরীরে পিঁপড়ে মাখা ছিল।

পরে পরিবারের পক্ষ থেকে দুমকী থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে পটুয়াখালী হাসপাতালের শিশু বিভাগের ডা. সিদ্বার্থ শংকর শিশুটিকে দুইদিন চিকিৎসা দেয়ার পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা বরিশাল নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

নবজাতকের চিকিৎসার জন্য সাহায্যর হাত বাড়িয়ে দেয় পুলিশের এই এএসপি বিলাল হোসেন। তিনি শিশুটির চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন।  বৃহস্পতিবার শেবাচিমের শিশু বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক উত্তম কুমারের যুগান্তরকে বলেন, শিশুটির ওজন মাত্র সাড়ে ৯শ গ্রাম। অপরিপক্ক হওয়ার কারণে কিছুটা ঝুঁকি রয়েছে। তবে অবস্থা একেবারে খারাপ নয়। শিশুটিকে সুস্থ করার জন্য আমরা চেষ্টা করছি। তবে শিশুটির বাবা-মায়ের সন্ধান এখনো পাওয়া যায়নি।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews