ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি Logo ৩৪ সচিবের পদোন্নতিতে জনপ্রশাসন সচিবকে কৃতজ্ঞতা জানালো সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন Logo ইকরার আত্মহত্যা: রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ জানিয়েছেন আলভী Logo উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া Logo প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন কাল

শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে: ইসি সচিব

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮
  • ১১৩ বার পঠিত হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২২টি কেন্দ্র ছাড়া বাকি সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। তবে রংপুর বিভাগে অনুষ্ঠিত শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে গর্ববোধ করা যায় বলেও উল্লেখ করেছেন তিনি।

রোববার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশন সচিব বলেন, ২২টি কেন্দ্র ছাড়া বাকি সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে সারাদেশে কিছু সহিংস ঘটনা ঘটেছে। কমিশনের এসব বিষয় নজরে এসেছে। অভিযোগের প্রত্যেকটি ঘটনা তদন্ত করে নিষ্পত্তির জন্য প্রধান নির্বাচন কমিশানার আইন শৃংখলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যা নিয়ে নির্বাচন কমিশন গর্ববোধ করতে পারে বলেও মনে করেন তিনি। ইসি সচিব আরও বলেন, আজ সেই প্রত্যাশিত দিন—সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশানারসহ ৬৬ জন রিটার্নিং অফিসাররা দায়িত্বপালন করেছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে ৫৮২জন কাজ করেছেন। সেনাবাহিনীসহ ৬ লাখ আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনে কাজ করেছেন।

২৯৯টি আসনে ৪০ হাজার ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে একটি আসনে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। সেখানে আগামী ২৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৪০ হাজার কেন্দ্রের মধ্যে মাত্র ২২টি কেন্দ্রের ভোট গ্রহণ গোলযোগ ও অনিয়মের কারণে স্থগিত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে: ইসি সচিব

আপডেট এর সময় : ০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮