1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

শিল্প ও বাণিজ্য খাতে গ্যাসের দাম বাড়বে: প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২ মার্চ, ২০১৯
  • ৬৭ বার পঠিত হয়েছে
২০২৩ সালের পর বিদ্যুতের দাম কমতে পারে: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আবারও শিল্প ও বাণিজ্য খাতে গ্যাসের দাম বাড়বে। মন্ত্রণালয় (বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ) দাম বাড়ানোর প্রস্তাব করেছে। গণশুনানির পর এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

শনিবার এনার্জি রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এনার্জি রিপোর্টার্স ফোরামের চেয়ারম্যান অরুণ কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের নির্বাহী পরিচালক সদরুল হাসান।

প্রতিমন্ত্রী বলেন, নিরবচ্ছিন্ন ও কোয়ালিটি সম্পন্ন বিদ্যুৎ সরবরাহ করতে যেসব উপাদানের প্রয়োজন, তার মূল্য সাশ্রয় করতে আরও তিন বছর লাগতে পারে। ২০২৩ সালের পর বিদ্যুতের দাম কমতে পারে।

অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের কয়লার বিষয়ে আমাদের দ্রুত একটা সিদ্ধান্তে আসতে হবে। কারণ আমাদের কয়লাখনি রেখে বিদেশ থেকে আমদানি করলে খরচ বাড়বে। তবে এখানে পরিবেশের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে।

বিদ্যুৎ খাত নিয়ে অবাধ তথ্য প্রবাহের মাধ্যমে জনগণই বেশি উপকৃত হয় বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি আরও বলেন, পরিবহন ও রান্নার কাজে সিলিন্ডার ব্যবহারে গ্রাহককে আরও সচেতন হতে হবে

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews