ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

শীর্ষে কলকাতা

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১২:০২ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯
  • ১২২ বার পঠিত হয়েছে

জয়পুরে রাজস্থান রয়্যালসকে আট উইকেটে হারিয়ে আইপিএল পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে কলকাতা নাইট রাইডার্স। সাবেক চ্যাম্পিয়নরা মোট পাঁচ ম্যাচ খেলে জিতেছে চারটিতে।

১৪০ রানের মাঝারী লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিমায় খেলেন কলকাতার দুই ওপেনার ক্রিস লিন এবং সুনিল নারিন। উদ্বোধনী জুটিতেই তাঁরা তোলেন ৯১ রান। ২৫ বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় ৪৭ রান করে নারিন ফিরলেও হাফ সেঞ্চুরি করে ফিরেছেন লিন। নারিনের সমান চার-ছক্কায় ৩২ বলে ৫০ রান করেছেন তিনি।

কলকাতার হয়ে বাকী আনুষ্ঠানিকতা সারেন রবিন উথাপ্পা (১৬ বলে ২৬*) এবং শুভমান গিল (১০ বলে ৬*)। রাজস্থানের হয়ে দুটি উইকেটই পেয়েছেন শ্রেয়াশ গোপাল।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৩৯ রান করে রাজস্থান। দলের হয়ে ৫৯ বলে সাতটি চার ও একটি ছক্কার সহায়তায় ৭৩* রান করেন স্টিভ স্মিথ।

এছাড়া ৩৪ বলে ৩৭ রান করেন ইনফর্ম ওপেনার জশ বাটলার। কলকাতার বোলারদের ইকোনমিক্যাল বোলিংয়ের সামনে বেশি রান করতে পারেনি রাজস্থান। অপরদিকে ৩৭ বল হাতে রেখেই খেলা শেষ করেছে কলকাতা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ

শীর্ষে কলকাতা

আপডেট এর সময় : ১২:০২ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯