ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি Logo ৩৪ সচিবের পদোন্নতিতে জনপ্রশাসন সচিবকে কৃতজ্ঞতা জানালো সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন Logo ইকরার আত্মহত্যা: রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ জানিয়েছেন আলভী Logo উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া Logo প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন কাল

শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কাছে তারেক এক নাবালক শিশু

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২ জানুয়ারী ২০১৯
  • ৮৩ বার পঠিত হয়েছে

বিএনপির নেতা সাদেক হোসেন খোকা বলেছেন, বিএনপির এই পরিণতির জন্য একমাত্র দায়ী তারেক জিয়া। তার ভুল সিদ্ধান্ত এবং অপরিপক্কতার জন্যই বিএনপি আজ অস্তিত্বের সংকটে পড়েছে।

নিউইয়র্কের জ্যাকসন হাইটে মঙ্গলবার (০১ জানুয়ারি) এই প্রতিনিধির সংগে একান্ত আলাপচারিয়তায় তিনি এই মন্তব্য করেন। সাবেক মেয়র বর্তমানে নিউইয়র্কে চিকিৎসাধীন আছেন। তিনি ক্যান্সারে আক্রান্ত।

সাদেক হোসেন খোকা বলেন, লন্ডনে বসে ঢাকার রাজনীতি হয় না। এই নির্বাচনে প্রমাণ হয়েছে শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কাছে তারেক এক নাবালক শিশু।

বেগম জিয়ার ঘনিষ্ঠ এই নেতা মনে করেন, তারেক নির্বাচন করেছে তিন উদ্দেশ্যে। প্রথমত, মনোনয়ন বাণিজ্য করা। এই মনোনয়ন বাণিজ্য করে তারেক ১০০ কোটি টাকার উপর হাতিয়ে নিয়েছে বলে আমার কাছে খবর আছে। দ্বিতীয়ত, নির্বাচন করেছে সরকারকে ফাঁদে ফেলার জন্য। এমন এক পরিস্থিতির তৈরি হবে যে, সরকারের সাথে পুলিশ ও প্রশাসন বিট্রে করবে। কিন্তু সরকারকে ফাঁদে ফেলতে গিয়ে তারেক জিয়া এবং বিএনপিই ফাঁদে পড়েছে।

খোকা মনে করেন, নির্বাচনে যাওয়ার তারেকের তৃতীয় কারণ ছিল, নির্বাচনের ডামাডোলের মধ্যে কিছু একটা ঘটিয়ে ফেলা। বড় কাউকে হত্যা করা, কোনও বড় স্থাপনায় হামলা করে তৃতীয় পক্ষের ক্ষমতায় আসার পথ তৈরি করা। কিন্তু উনি জানেন না যে, বাংলাদেশ পাল্টে গেছে। শেখ হাসিনাও এখন অনেক পরিণত।

তিনি বলেন, বিএনপি যদি অন্য মতলব না করে নির্বাচনটাই করতো তাহলেও ৭০ থেকে ৮০টা আসন পেতো। এটা বিএনপিকে লড়াই করার পুঁজি দিতো।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, আমি ঢাকায় বিএনপি নেতৃবৃন্দকে বলেছিলাম অন্য আশা বাদ দিয়ে নির্বাচনটা করেন। কিন্তু সবাই আমাকে বললো তারেক সাহেব বলেছেন, কিছু একটা হবে। এই ছেলেটা ২০০৬ সালেও বলেছিল কিছু একটা হবে। ২০১৪-তেও বলেছিল কিছু একটা হবে।

ক্ষুব্ধ খোকা আরও বলেন, রাজনীতি যদি এতো সহজ বিষয় হতো তাহলে আলু-পটলের ব্যবসয়ীরাও বড় নেতা হতো।

এখন বিএনপির সামনে ভবিষ্যৎ কী? জানতে চাওয়া হলে সাদেক হোসেন খোকা বলেন, দেখেন ৭৫ এর ১৫ আগস্টের পর আওয়ামী লীগের অবস্থা এর চেয়েও খারাপ ছিল। সেখান থেকে দীর্ঘ সংগ্রাম করে দলটা এই পর্যায়ে এসেছে।

তিনি বলেন, বিএনপিকেও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। বিএনপিকে বুঝতে হবে, রাজনীতিতে শর্টকাট কোনও পথ নাই। তাছাড়া শেখ হাসিনার নিয়ন্ত্রণে এখন সবকিছু। সবার নাড়ি নক্ষত্র তিনি জানেন। কাজেই এখন আস্তে ধীরে বিএনপিকে আগে সংগঠন গোছাতে হবে। সরকারের সঙ্গে সমঝোতার মাধ্যমে আটক নেতাকর্মীদের মুক্তির ব্যবস্থা করতে হবে। সংগঠন না গুছিয়ে আন্দোলন হবে আরেকটা বোকামি।

খোকা বলেন, বিএনপির সিনিয়রদের তারেককে বোঝাতে হবে। রাজনীতিতে অন্য কিছু করার সুযোগ নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কাছে তারেক এক নাবালক শিশু

আপডেট এর সময় : ০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২ জানুয়ারী ২০১৯