শৈলকুপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ; নিহত ১, আহত -৬

মনিরুজ্জামান মনির, শৈলকুপা প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র রতন মন্ডল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। 

এ ঘটনায় আহত হয়েছে আরো ৬ ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার ত্রিবেনী ইউনিয়নের বসন্তপুর গ্রামে।
নিহত রতন মন্ডল বসন্তপুর গ্রামের রায়হান মন্ডলের ছেলে। আহতরা হলেন, ঐ গ্রামের তৈয়ব মন্ডল, সেকেন মন্ডল, দুলাল মন্ডল, কবির মন্ডল, বাচ্চু মন্ডল ও আনোয়ার মন্ডল।
শৈলকুপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, মঙ্গলবার রাতের কাল বৈশাখী ঝড়ে সেকেন মন্ডলের গাছের ডাল ভেঙ্গে প্রতিবেশী ওলিয়ার মন্ডলের ঘরের উপর পড়ে। এ ঘটনায় রাতে দুপক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়। এরই জের ধরে সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে রতন মন্ডলসহ ৭জন আহত হয়। আহতদের উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রতন মন্ডলকে মৃত ঘোষনা করে।
এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *