ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ সদর দপ্তর।

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯
  • ১২০ বার পঠিত হয়েছে

NEWSVOb:  সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এ সংক্রান্ত একটি আদেশ দেশের বিমানবন্দর ও স্থলবন্দরে দায়িত্বরত ইমিগ্রেশন পুলিশের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।

রাজধানীর বিভিন্ন এলাকার ক্লাবে ক্যাসিনো বা জুয়ার আসর বসানোর বিষয়ে অভিযুক্ত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ সদর দপ্তর।

পুলিশের উচ্চপর্যায়ের নির্ভরযোগ্য একাধিক সূত্র অনুযায়ী, সম্রাট এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে। এ অবস্থায় তিনি যাতে দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য বিমানবন্দর ও স্থলবন্দরে একটি চিঠি পাঠানো হয়েছে। সূত্র জানায়, ক্যাসিনো নিয়ন্ত্রণসহ সম্রাটের বিরুদ্ধে নানা ধরনের অপরাধের অভিযোগ রয়েছে। সেগুলো তদন্ত করা হচ্ছে। তদন্তের পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এরইমধ্যে যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ও এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীকে গতকাল সোমবার চিঠি পাঠিয়ে এ সংশ্লিষ্ট তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, এমপি নূরুন্নবী চৌধুরী শাওন, তার স্ত্রী ফারজানা চৌধুরী ও ইসমাইল চৌধুরী সম্রাটের নামে কোনো ব্যাংক হিসাব বর্তমানে বা অতীতে পরিচালিত হয়ে থাকলে সেগুলোর যাবতীয় তথ্য জরুরিভাবে ২৪ সেপ্টেম্বরের মধ্যে এনবিআরে পাঠাতে হবে।

এদিকে, গ্রেপ্তার হয়ে রিমান্ডে থাকা যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া ও জি কে শামীমসহ সব ক্যাসিনো ব্যবসায়ীদের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

ব্যাংকগুলোতে পাঠানো বিএফআইইউ-এর চিঠিতে বলা হয়েছে, খালেদ মাহমুদ, জিকে শামীমের স্ত্রী, সন্তান ও মা বাবার ব্যাংক হিসাব স্থগিত রাখার পাশাপাশি পাঁচ কর্ম দিবসের মধ্যে সব তথ্য বিএফআইইউকে জানাতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ সদর দপ্তর।

আপডেট এর সময় : ১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯