ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন Logo নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী Logo যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’ Logo অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর গ্যাংয়ের চার শিশু আটক Logo ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ Logo বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা Logo জরুরি সতর্কবার্তা দিল পুলিশ Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

সাংবাদিকদের দেয়া কথা রাখলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
  • ৪৮১ বার পঠিত হয়েছে

 Newsvob.com.:  নিজস্ব প্রতিবেদক :   সাংবাদিকদের দেয়া কথা রাখলেন নবনিযুক্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। তিন দিনের মধ্যে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিক কর্ণার কক্ষটি সংস্কারের নির্দেশ দিয়েছিলেন তিনি। তাঁর নির্দেশের তিন দিনের মধ্যেই মিডিয়া সেন্টারের সাংবাদিক কর্ণারে নতুন একটি এয়ারকন্ডিশনার, দুটি নতুন কম্পিউটার ও নতুন সোফা সেট স্থাপন করা হয়েছে।

ডিএমপির ৩৬তম পুলিশ কমিশনার হিসেবে গত ৩০ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. যোগদান করেন হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)। সোমবার (২ অক্টোবর ২০২৩ খ্রি.) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে ‘কমিশনার’স মিট দ্য প্রেস’ প্রোগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।

‘কমিশনার’স মিট দ্য প্রেস’ প্রোগ্রামে নবনিযুক্ত কমিশনারকে সাংবাদিকদের পক্ষ থেকে কিছু সমস্যার কথা তুলে ধরা হয়। তারা জানান, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ মিডিয়া সেন্টারে তাদের জন্য নির্দিষ্ট কক্ষ থেকে সংবাদ তৈরি করে মিডিয়া হাউজে প্রেরণ করেন। কিন্তু কম্পিউটারগুলো ঠিকমতো কাজ না করায় তাদের কাজের ব্যাঘাত হচ্ছে। মতবিনিময় শেষে ডিএমপি কমিশনার তাৎক্ষণিক সাংবাদিকদের কক্ষটি পরিদর্শন করেন ও তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সংস্কারের নির্দেশ দেন। কমিশনারের নির্দেশ পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা তিন দিনের মধ্যেই মিডিয়া সেন্টারের সাংবাদিক কর্ণারে নতুন একটি এয়ারকন্ডিশনার, দুটি নতুন আপডেটেড কম্পিউটার ও নতুন সোফা সেট স্থাপন করেন।

ডিএমপি কমিশনার আমাদের সমস্যার কথা শুনে তিন দিনের মধ্যে মিডিয়া সেন্টারে নতুন এয়ারকন্ডিশনার, কম্পিউটার ও সোফা সেট স্থাপন করেছেন। এজন্য আমরা সাংবাদিকদের পক্ষ থেকে নবনিযুক্ত কমিশনারকে আন্তরিক ধন্যবাদ জানাই। এখন সাংবাদিকগণ মিডিয়া সেন্টারে ব্রিফিং শেষে অথবা অন্যান্য ক্রাইম নিউজ মিডিয়া সেন্টারে বসেই তৈরি করে খুব দ্রুততার সাথে তাদের হাউজে প্রেরণ করতে পারবেন। ফলে পুলিশ ও সাংবাদিকের মধ্যে যে সম্পর্ক সেটা আরো দৃঢ় হবে। এটি পুলিশ ও সাংবাদিকদের পেশাগত কাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

ডিএমপি কমিশনার বলেন, যে কোনো জায়গায় পরিবর্তন আনতে হলে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। সমাজে সচেতনতা সৃষ্টি ও অপরাধ দমনে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। অপরাধবিয়ষক সাংবাদিকদের পেশাগত কাজে ডিএমপিতে আসতে হয়। মিডিয়া সেন্টারে বসতে হয়। এখানকার পরিবেশ সাংবাদিকবান্ধব হওয়া উচিত। এটি বিবেচনায় নিয়েই আমি ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের কাজের সুবিধার্থে যা যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছি।

গত সোমবারের ‘কমিশনার’স মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরবাসীর জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি হবে রোল মডেল। ঢাকা মহানগরীকে যানজটমুক্ত, মাদকমুক্ত এবং সুশৃঙ্খল নগরী হিসাবে গড়ে তুলতে ডিএমপি বদ্ধপরিকর। বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরো জোরদার করে ঢাকা মহানগরীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ জন্য তিনি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

জে/র

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

সাংবাদিকদের দেয়া কথা রাখলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

আপডেট এর সময় : ০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩