ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

সাত দিনের মধ্যে পুরান ঢাকায় ফায়ার স্টেশন

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯
  • ১৫৫ বার পঠিত হয়েছে

আগামী এক সপ্তাহের মধ্যে পুরান ঢাকার কেমিক্যাল মার্কেটের আশপাশে একটি ফায়ার স্টেশন করা করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ।

রোববার (৭ এপ্রিল) পুরান ঢাকার আরমানিটোলায় ‘কেমিক্যাল এবং পারফিউমারি ব্যবসার সঙ্কট ও সমাধান’ বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান।

মেজর শাকিল নেওয়াজ বলেন, ‘আমি কথা দিচ্ছি আগামী ৭ দিনের মধ্যে এই এলাকায় ফায়ার স্টেশন করা হবে। এছাড়াও যদি আমাদের জায়গায় দেয়া হয় তাহলে পুরান ঢাকায় আরও ৭-৮টি ফায়ার স্টেশন করে দেবো।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালকের এই ঘোষণায় তাকে ধন্যবাদ জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

স্থানীয়দের উদ্দেশে মেয়র বলেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, পুরান ঢাকায় অব্যবহৃত জায়গা থাকলে আমাদের জানান। আমরা সেগুলো নিয়ে ফায়ার সার্ভিসকে দেবো।

মতবিনিময় সভায় এক ব্যবসায়ী মেয়রকে বলেন, পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারের গেটের সামনে ২-৩ টা পানির গাড়ি রাখার জায়গা রয়েছে। এখানে একটি স্টেশন করার উদ্যোগ নিলে চকবাজার, মৌলভীবাজার ও ইমামগঞ্জ কাভার করবে।

এ বিষয়ে মেয়র বলেন, পুরাতন কারাগারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকল্প চলছে। এরপরও যদি সুযোগ থাকে, আপনারা আমার কাছে নকশা দেন, আমরা দেখবো কী করা যায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পুরান ঢাকার বাবুবাজার এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনটি তৈরি হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

সাত দিনের মধ্যে পুরান ঢাকায় ফায়ার স্টেশন

আপডেট এর সময় : ০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯